নওশাবার স্বল্পদৈর্ঘ্য ও পথনাটক চমক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:১৩

পূর্ণদৈর্ঘ্য-স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পাপেট শো আর পথনাটকের সূত্র ধরে কাজী নওশাবা আহমেদ এগিয়ে চলছেন সাম্প্রতিক অন্য যেকোনও অভিনেত্রীর চেয়ে খানিক ভিন্ন উপায়ে। যার বেশিরভাগ চরিত্রই চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময়।

সর্বশেষ তিনি প্রশংসিত হচ্ছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা ওভিসি (অনলাইন ভিডিও কমিউনিকেশন) ‘আফিয়ার গল্প’ দিয়ে। এতে তিনি অভিনয় করেছেন একজন সাংবাদিক চরিত্রে। যেখানে তিনি তুলে ধরেন একজন উচ্ছল কিশোরীর বিমর্ষ হয়ে যাওয়ার নির্মম গল্প। এটি নির্মাণ করেছেন কাওসার ইসলাম প্রান্ত।

বাঁচাও নামের একটি সোশ্যাল নেটওয়ার্ক অ্যাপের ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত হয় ২৬ সেপ্টেম্বর। বিনিময়ে নওশাবার পক্ষে মেলে দারুণ প্রশংসা।

সেটি অতিক্রম করতে ফের প্রস্তুত নওশাবা। এবার তিনি হাজির হচ্ছেন পথনাটক নিয়ে। নাম ‘অদৃশ্যতা’। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে প্রদর্শিত হবে এটি।

এটি রচনা করেছেন প্রশান্ত কুমার রায় এবং নির্দেশনায় কাদেরুজ্জামান কমল। এতে আরও অভিনয় করছেন বৈশাখী ঘোষ, মিল্টন চাকমা, কপোতাক্ষী নূপুরমা সিঞ্চি, শ্রেয়শ্রী সরকার, স্বস্তিকা ভট্টাচার্য প্রমুখ।  

নাটকটি প্রসঙ্গে নওশাবা বলেন, ‘বর্তমান যে সভ্যতাকে আমরা সভ্যতা বলছি তা অনেকটা সংঘর্ষে ও সংকটে পরিপূর্ণ। এটা কী সভ্যতা নাকি শুধুই মরীচিকা, নাকি ধ্বংসস্তূপ? প্রশ্নটা থেকে যায় এবং উত্তর খোঁজার অপেক্ষায় থাকে কিছু মানুষ। মূলত এমন প্রসঙ্গ নিয়েই নাটকটি।’

সাম্প্রতিক সময়ে নওশাবা ব্যস্ত সময় পার করছেন বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, সাইফ চন্দনের ‘পোস্টার’, রাশেদ রাহার ‘ডোম’, আরিফ খানের ‘দোলাচল’, অনন্য মামুনের ‘অমানুষ’, হাবিবুর রহমানের ‘জলকিরণ’ চলচ্চিত্র নিয়ে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নওশাবার অভিষেক…
নওশাবার অভিষেক…
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
শুরু হলো সার্টিফিকেশন বোর্ডের সিনেমা দর্শন, কিন্তু...
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
সেন্সর-কাণ্ড: সরে দাঁড়ালেন নিপুণ, বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
আবারও নিপুণ-নওশাবা: এবার সেন্সর বোর্ডে
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প