জলের গানে আবদুল আলীম (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১০:৪১ আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৫৬

‘পরের জায়গা পরের জমি’—কিংবদন্তি লোকসংগীতশিল্পী আবদুল আলীমের বিখ্যাত এ গান এবার শোনা যাচ্ছে নতুন কণ্ঠ ও সংগীতায়োজনে। 

গানটি নতুন আবহে নিয়ে এসেছে জলের গান। বুধবার (১৩ অক্টোবর) এটির স্টুডিও ভার্সনটি অবমুক্ত হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ নামের ইউটিউব চ্যানেলে। 

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড জানায়, এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য দেশের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা। সে কারণেই কিংবদন্তি আবদুল আলীমের গানটি এবার নতুনভাবে নির্মাণ করা হয়েছে।

‘পরের জায়গা পরের জমি’র কথা ও সুর আরেক বরেণ্য সংগীতশিল্পী আবদুল লতিফের। গানটি আবদুল আলীমের গলায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

নতুনভাবে এর সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, সার্বিক পরিকল্পনায় আছেন রাশিদ খান।

এতে জলের গানের সদস্যরা অংশ নিয়েছেন। দলটি এর আগে একই আয়োজনে কবিয়াল রমেশ শীলের জনপ্রিয় গান ‘স্কুল খুইলাছে’ গেয়ে আলোচনায় আসে। 

ইউটিউব ভিডিও:

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর