জন্মদিনে মাহি পেলেন একগুচ্ছ কচুরিপানা! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১৬:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:১৯

গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেন মাহিয়া মাহি। বিয়ের পর ব্যবসায়ী স্বামী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে প্রথমবারের মতো আজ (২৭ অক্টোবর) জন্মদিন পালন করছেন এ তারকা।

আর এতেই চমক দিলেন রাকিব। মাহির জন্মদিনের প্রথম প্রহরে বেশ গোপনেই নানা আয়োজন সেরেছেন স্বামী। ওড়ালেন ২৮টি ফানুস, ফোটালেন আতশবাজিও। তবে উপহার আরও চমকপ্রদ। মাহির হাতে তুলে দিলেন একগুচ্ছ কচুরিপানা!

এদিকে জানা যায়, জন্মদিনের প্রথম প্রহরে (মঙ্গলবার দিবাগত রাত ১২টায়) রাজধানীর ৩০০ ফিট এলাকার একটি রেস্তোরাঁ ভাড়া করে রাকিব জন্মদিন পালনের বন্দোবস্ত করেছিলেন।

মাহি বলেন, ‘এতকিছু ঘটবে আমি জানতামও না। আমি শুধু জানি, আমরা মাওয়া যাবো, ইলিশ খেতে। পরে দেখি গাড়ি ৩০০ ফিট এলাকায় এসে থেমেছে। সব দেখে মনে হলো, আমি খুবই ভাগ্যবতী কন্যা।’

জীবনের ২৮ বছর পার করলেন এই চিত্রনায়িকা। আর সে কারণেই মধ্যরাতে ২৮টি ফানুস ওড়ানো হয়। 
জন্মদিনের আয়োজনটি ফেসবুক লাইভেও শেয়ার করেন মাহি। 

১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রঙ’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় নাম লেখান মাহি। এরপর দেশের শীর্ষ তারকাদের একজনে পরিণত হয়েছেন এই শিল্পী। 

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প