জাফলংয়ে নিরবের নতুন মিশন, আবার সঙ্গী বুবলী

বিনোদন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৫:৩৮আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৪
সিলেটের জাফলংয়ে নতুন মিশন শুরু করলেন নায়ক নিরব। এবারও সঙ্গী হিসেবে পেলেন নায়িকা বুবলীকে!
 
বুধবার (১৭ নভেম্বর) এই মিশনের বিষয়টি নিশ্চিত করেন নিরব। বলেন, সাইফ চন্দনের নতুন ছবি ‘কয়লা’তে যুক্ত হলেন তিনি। ৭ নভেম্বর থেকে সিলেটের বিভিন্ন অঞ্চলে শুটিং করছেন টানা। আর এই মিশনে তার সঙ্গে বুবলী যুক্ত হলেন ১১ নভেম্বর থেকে। পুরো ‘কয়লা’ টিম এখন অবস্থান করছে জাফলংয়ে।
 
নিরব বলেন, ‘বুবলীর সঙ্গে আমার যে জুটিটা গড়ে উঠলো সেটা প্রযোজক ও পরিচালকদের আগ্রহের কারণে। পর পর তিন নম্বর কাজে আমরা যুক্ত হলাম। আশা করছি দু’জনে মিলে কিছু ভালো সিনেমা উপহার দিতে পারবো। সেই আত্মবিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে।’
 
‘কয়লা’ সিনেমাটির কাহিনি ও সংলাপ করেছেন আবদুল্লাহ জহির বাবু।  
 
‘কয়লা’ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এই সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরনের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যেকোনও সময়ই ভালো লাগে। আর স্বস্তির বিষয়, এবারও নায়ক হিসেবে পেলাম নিরব ভাইকে।’
 
এর আগে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় অভিনয় করেছিলেন নিরব-বুবলী। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মাণ হয়েছিল সিনেমাটি। মুক্তির অপেক্ষায় আছে একই জুটির ‘ক্যাসিনো’। এটি পরিচালনা করেছেন সৈকত নাসির।
/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প