২৩ নভেম্বর পর্দায় আসছে ইয়াং স্টার

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৩:২৮আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৬:০৮

‘গলা ছেড়ে গাও’ স্লোগানে চলছে সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। আয়োজনটির স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে গত ১৭ নভেম্বর। এতে ইয়েস কার্ড পেয়েছেন মোট ৮১ প্রতিযোগী।

সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণের জন্য সারা দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযোগী আবেদন করেন। এর মধ্য থেকে নিয়ম অনুযায়ী মোট ৫ হাজার প্রতিযোগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে প্রতিযোগিতার বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই-বাছাই করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য ১৫০ জনকে আমন্ত্রণ জানান। সেখান থেকেই এখন টিকে রইলেন ৮১ জন। তারাই আসবেন আরটিভির পর্দায়।

নতুন এ পর্বের নাম পিয়ানো রাউন্ড। আরটিভি জানায়, প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আয়োজনটি প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শোয়ের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে বলে জানান চ্যানেলটির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব।
এই রিয়েলিটি শো উপস্থাপনা করছেন অভিনেতা-উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী-উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প