‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৩ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৮

গত বছর ১০ জুলাই মুক্তি পায় সিনেমা ‘পরাণ’। রাজ-মীম-ইয়াশ অভিনীত এই ছবিটি এরমধ্যে সুপারহিট তকমা অর্জন করে। এবার সেই ছবিটিকে সূত্র বানিয়ে নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মনজুড়ে’!

সিএমভি’র ব্যানারে এটির চিত্রনাট্য লিখেছেন ও নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। আর এতে জুটি হয়ে আসছেন ফারহান আহমেদ জোভান ও কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী।

নাটকটির গল্প প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘‘এটা নিখাদ একটি প্রেমের গল্প। যেখানে গল্পের মোড় ঘোরাতে ‘পরাণ’ ছবির প্রসঙ্গটি আসে। গল্পের দুই চরিত্র সুমন ও নীলার মধ্যে খানিক প্রেম হয়। এবং তারা একদিন লুকিয়ে ‘পরাণ’ ছবিটি দেখতে যায় সিনেমা হলে। এরপর তাদের জীবনে নেমে আসে নাটকীয় দুর্ঘটনা।’’

প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ‘মনজুড়ে’ নাটকটি শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। ‘মনজুড়ে’র একটি দৃশ্যে পড়শী ও জোভান

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
ময়ূরের রঙে দক্ষিণী কনের সাজে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
ঈদে রাজ-সাবিলার নাচের চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
‘নিজের স্বার্থে আমার নাম ব্যবহার করা বন্ধ করুন’—গোবিন্দর স্ত্রীকে কমল রানি
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
লকডাউনে সঞ্চয় শেষ, সিনেমা ছাড়ার সিদ্ধান্ত—ঠিক তখনই ভাগ্য বদল অঞ্জলির!
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?
ইন্ডিয়ান আইডল জিতে অরিজিতের চেয়েও জনপ্রিয় ছিলেন তিনি, আজ কোথায়?