‌‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামেই ইউটিউবে আসছে সিমলার ছবি

বিনোদন রিপোর্ট
২২ নভেম্বর ২০২১, ১৭:৪৯আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২০:১৭

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা সর্বশেষ কাজ করেছেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। শুটিং হয়েছিল বছর সাতেক আগে। ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা হলে সেটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে তখন জানিয়ে দেয় সদস্যরা।

সে সময় দেওয়া কিছু সংশোধনী ঠিকঠাক করে চলতি নভেম্বরেই আবারও ছাড়পত্রের জন্য বোর্ডে পাঠানো হয়েছিল ছবিটি। পরিবর্তন এনে নাম রাখা হয় ‘প্রেমকাহন’। সেটিও ‘প্রদর্শন অযোগ্য’ তকমা পায়। তাই এবার ইউটিউবে মুক্তির কথা ভাবছেন এর পরিচালক রুবেল আনুশ।

তিনি জানান, আগামী ২৫ নভেম্বর এটি মুক্তি পাবে। ছবিটি অবমুক্ত হবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে। ছবিটি ‘প্রেমকাহন’ নামে গত ২৭ অক্টোবর বোর্ড সদস্যরা দেখেন এবং ২ নভেম্বর নিষিদ্ধের সিদ্ধান্ত জানান।

ছবিটির ইউটিউব পোস্টার

নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল সুবিধা থাকছে। কিন্তু সেই পথে আর যেতে চান না বলে জানালেন নির্মাতা। তাই ইউটিউবকেই বেছে নিয়েছেন।

‘অসম প্রেমের গল্প’ ছবিতে সিমলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঘেটুপুত্র কমলা’-খ্যাত অভিনেতা মামুন। সত্য ঘটনা অবলম্বনে ২০১৪ সালের আগস্টে ছবির শুটিং শুরু হয়। সিনেমায় ৩৮ বছর বয়সী সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিনসহ অনেকে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?