শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি!

বিনোদন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৩:২৩ আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:০১

‘শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি’—প্রবাদটি আমাদের সমাজে খুবই প্রচলিত। অনেক জামাতা বিষয়টিকে সেভাবেই দেখেন। তবে মীর সাব্বিরের জন্য ব্যাপারটি একেবারেই আলাদা। আর সেটি নিয়েই নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’।

হিরন সোহেলের রচনা ও পরিচালনায় এখানে মীর সাব্বিরের সহশিল্পী হিসেবে দেখা যাবে নাদিয়া আহমেদকে। 
এর গল্পটি এমন- মধ্যবিত্ত পরিবারের ছেলে হাসান। বিয়ে করে পাশের গ্রামের মেয়ে এনিকে। এনির বাবার নাম দিলু। তিনি খিটখিটে স্বভাবের লোক। এককথায় বলা যায়- হারকিপ্টে। অন্যদিকে, এনির মনে অনেক কষ্ট। স্বামী নিয়ে সে সুখী না। কারণ হাসান শ্বশুরকে সালাম দেয় না, ডাক-হাঁক করে না।

এনি বাবার পক্ষ নিয়ে হাসানের সঙ্গে প্রায়ই ঝগড়া করে। হাসান মন খারাপ করে ৩ বছর শ্বশুর বাড়ি যায় না। তার কথা- সে নতুন জামাই, ভালো-মন্দ কোনও কথা সবই তাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কারণ তার আদর-সম্মান অনেক বেশি।
এদিকে, হারকিপ্টে শ্বশুর মনে মনে ভাবে, আমি শ্বশুর; বাবার মতো। জামাই আগে আমার সঙ্গে কথা না বললে আমিও কথা বলবো না। ঘটনা জমে ওঠে যখন তিন বছর পর হাসানকে নিয়ে এনি তার বাপের বাড়ি যায়।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘শ্বশুরবাড়ি কসাই হাঁড়ি’। নির্মাতা হিরন সোহেল বলেন, ‘মূলত হাস্যরসের জন্যই নাটকটি নির্মিত। আশা করছি, এটি দেখে সবার ভালো লাগবে।’

‘শ্বশুর বাড়ি কসাই হাঁড়ি’ নাটকটি শনিবার (২৭ নভেম্বর) রাত ৮টায় প্রচার হবে আরটিভিতে।

/এম/
সম্পর্কিত
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
এবারের ‘পাঁচফোড়ন’-এ যা থাকছে
এবারের ‘পাঁচফোড়ন’-এ যা থাকছে
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী