তাদের ‘মিলন হবে কতদিনে’

বিনোদন রিপোর্ট
০১ জুন ২০২৪, ১৯:০১ আপডেট : ০১ জুন ২০২৪, ২০:২০

ঝাটিবেলাই গ্রামের দুই যুবক মধু ও মতি ছোটবেলার বন্ধু। তাদের মা-বাবা কেউ নেই। পৈতৃক কিছু সম্পত্তি পেয়েছে। তা দিয়েই চলে। কোনও কাজ করে না। দু’জনই খুব কৃপণ স্বভাবের। মাথায় গোবর। কিন্তু নিজেদেরকে খুব চালাক মনে করে। নানা চালাকি করতে গিয়ে বিপাকে পড়ে। গায়ে পড়ে গ্রামের মেয়েদের সাথে কথা বলে। এজন্য গ্রামের মুরব্বিরা তাদেরকে বিয়ে করিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। দু’জনে সেজেগুজে একেকদিন একেক এলাকায় যায় পাত্রী দেখতে।

এমনই এক মজার গল্পে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘মিলন হবে কতদিনে’। আহমেদ শাহাবুদ্দীনের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। 

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, শাহেদ শরীফ খান, নাদিয়া আহমেদ, শারমিন জোহা শশী, মুকুল সিরাজ, সুষমা সরকার, সাজু খাদেম, প্রাণ রায়, আবিদ রেহান, শামীমা তুষ্টি, সুজাত শিমুল, মানসী প্রকৃতি, ওয়ালিউল হক রুমি, করভী মিজান, ম আ সালাম, খলিলুর রহমান কাদেরী প্রমুখ।

আরেকটি দৃশ্যে শাহেদ শরীফ খান নির্মাতা দোদুল জানান, নাটকটির গল্প শুধু মধু আর মতির মজার ঘটনার মধ্যে আটকে থাকবে না। এটি গড়াবে গ্রামের জটিল সব ঘটনার ভেতরে। একটা সময় গ্রামের নদীতে ভেসে আসবে একটি লাশ। তৈরি হবে নতুন মোড়।

২ জুন থেকে মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে ‘মিলন হবে কতদিনে’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে এটি।

/এমএম/
সম্পর্কিত
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
নাঈম-নাদিয়াকে নিয়ে এবারের ‘পাঁচফোড়ন’
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
‘ভালোবাসার কিচেন’-এ রান্না করবেন তারকা দম্পতিরা
এবারের ‘পাঁচফোড়ন’-এ যা থাকছে
এবারের ‘পাঁচফোড়ন’-এ যা থাকছে
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
ফারুকী-তিশার গল্পে নিজেকে খুঁজে পাওয়া...
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
‘আমার কপালে মনে হয় এটাই লেখা’, কীসের ইঙ্গিত দিলেন পরীমণি
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
দিল্লিতে রাবণ বধ করবেন ইয়ামি, বার্তা দেবেন নারীশক্তির
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী