বুড়িমার আশীর্বাদ নিলেন সালমান

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৭:৩২আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৭:৩২

সম্প্রতি বলিউডপাড়া থেকে ভক্তের মন জয় করার খবর আসছে বেশি। অবশ্য তারকা যদি হন সালমান খান, তবে ভক্তরা বলবেন, এ আর নতুন কি! 

সালমান মানেই হৃদয়হরণকারী একজন। তারকাখ্যাতি যাকে একটুও অভদ্র বানায়নি।
 
‘অন্তিম’-এর প্রচার অভিযানে তাই দেখা গেলো চিরচেনা বিনয়ী সালমানকে। সিনেমা হলে ঢোকার সময় সবার চোখ তার দিকে থাকলেও, সালমানের চোখে ধরা পড়ে এক বুড়ি মা। ভিড় ঠেলে এগিয়ে যেতে না পেরে ডাক দেন সালমান।

এগিয়ে আসেন বুড়ি মা। সালমান তার সঙ্গে কথা বলেন, শরীর-স্বাস্থ্যের খোঁজ নেন। এরপর তার সঙ্গে ছবিও তোলেন। মওকা পেয়ে ভক্তরা ‘সালমান’, ‘সালমান’ বলে স্লোগানও ধরে। আর সালমান তখন তার সদ্য মুক্তি পাওয়া ‘অন্তিম’-এর জন্য বুড়িমার আশীর্বাদ নিতে ব্যস্ত। 

সূত্র: পিংকভিলা

/এফএ/এমএম/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প