ছবি চলাকালীন হলের মধ্যে আতশবাজি, চমকে গেলেন সালমানও

বিনোদন ডেস্ক
২৮ নভেম্বর ২০২১, ১৪:৩৪আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬:০২

২৬ নভেম্বর মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। আর এটি দেখার সময় হলের মধ্যে ফাটলো আতশবাজি, হলো আগুনের বৃষ্টি! তা দেখে একপ্রকার হাতজোড় করে প্রার্থনা করলেন সালমান। 

প্রিয় তারকার সিনেমা হলে মুক্তি পাওয়ার আনন্দে এতটাই মশগুল সবাই যে ভয়ংকর দুর্ঘটনা ঘটতে পারে, সে কথা কারও মাথাতেই আসেনি।

একটি ভিডিওতে দেখা যায়, আতশবাজি ফাটানো হয়েছে হলের ভেতরে। আর আগুনের ফুলকি উড়ে এসে পড়ছে আগত দর্শকদের মাথায়-গায়ে। হুড়োহুড়ি পড়ে যায় হলের মধ্যে। কেউ কেউ আবার গোটা ঘটনা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। তখনও কিন্তু পর্দায় চলছে ‘অন্তিম’।

সালমান এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমি আমার সকল ভক্তদের কাছে অনুরোধ করছি বাজি নিয়ে কেউ সিনেমা হলে প্রবেশ করবেন না। এতে বড় আগুন লাগতে পারে এবং আপনার বা অন্য কারও প্রাণও যেতে পারে। সিনেমা হল মালিকদের কাছেও আমার অনুরোধ, কাউকে বাজি নিয়ে প্রবেশ করতে দেবেন না। তার আগেই আটকে দিন। সবাই সিনেমা উপভোগ করুন। কিন্তু দয়া করে এ কাজ করবেন না।’ 

মহেশ মঞ্জরেকর পরিচালিত এই সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন তার ভগ্নিপতি আয়ুষ। ছবিটি ঘিরে ভারতে বেশ উন্মাদনা দেখা যাচ্ছে।

ভিডিও:

View this post on Instagram
 
A post shared by Salman Khan (@beingsalmankhan)

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প