লন্ডনে দেশাত্মবোধক গান শোনাবেন রুনা লায়লা

জনি হক
০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৪১

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা এখন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। আগামী ৬ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় হোটেল ম্যারিয়টে বিশেষ একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। 

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ও ভারতীয় হাইকমিশন যৌথভাবে এর আয়োজন করছে।

রুনা লায়লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে লন্ডনে স্বল্প পরিসরে একটি অনুষ্ঠান হবে। এখানে আলোচনা থাকবে। এরপর শিশুরা গাইবে। সবশেষে আমি দেশাত্মবোধক দুটি গান গাইবো।’

কোন দুটি গান জানতে চাইলে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকার উত্তর, ‘সেটা এখনও ঠিক করিনি। আমার পুরনো দেশাত্মবোধক গানগুলো থেকেই দুটি বেছে গাইবো।’

সংগীত জীবনে অসংখ্য দেশাত্মবোধক গান উপহার দিয়েছেন রুনা লায়লা। এ তালিকায় উল্লেখযোগ্য—‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’, ‘আমায় গেঁথে দাও না মাগো’, ‘স্মৃতি ঝলমল সুনীল মাঠের কাছে’, ‘নদীর মাঝি বলে এসো নবীন’, ‘আমার মন পাখিটা’, ‘এ দেশ আমার চোখের আলোয়’, ‘বাংলাদেশের স্বাধীনতা লক্ষ প্রাণের দান’, ‘লক্ষ প্রাণের মূল্যে গড়েছি’, ‘ফসলের মাঠে মেঘনার তীরে’, ‘বাংলাদেশের মাটি আমার’ ইত্যাদি।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রনের কারণে লন্ডনে আপাতত কোনও কনসার্ট নেই। এ প্রসঙ্গে রুনা লায়লার আশা, ‘সব যেন আবারও স্বাভাবিক হয়ে যায়। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুক। ওমিক্রনের কারণে আমাদের সবার সাবধান থাকতে হবে।’

গত ১৯ নভেম্বর লম্বা সময়ের জন্য লন্ডনে পৌঁছান রুনা লায়লা। এর দুই দিন আগে জন্মদিনে শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছার বন্যায় ভেসেছেন তিনি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার ই দিল্লি’ পুরস্কার গ্রহণ করেই শুনলেন নিজের মৃত্যুর গুজব
‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
১৫তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
এলিটার কণ্ঠে রুনা লায়লার গান
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান