সেন্সর বোর্ড থেকে সিয়ামকে অরুণার ফোন

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২২:০৯

চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল সিয়াম আহমেদ ও নোভার চলচ্চিত্র ‘মৃধা বনাম মৃধা’র শুটিং। ছয় মাসের মধ্যেই শেষ হয় কাজ। এরপর এটি জমা দেওয়া হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে

১২ ডিসেম্বর ছবিটি পেয়েছে আনকাট ছাড়পত্রও। তবে তার আগের দিন সিনেমাটি দেখে এর চিত্রনায়ক সিয়ামকে ফোন দেন সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য অরুণা বিশ্বাস। সিয়ামের অভিনয়ে উচ্ছ্বসিত হন তিনি।

বিষয়টি নিয়ে সিয়াম বলেন, ‘ঘটনাটা ব্যাখ্যা করাটা আমার জন্য একটু কঠিন। অরুণা ম্যামের সঙ্গে আমার সম্পর্ক অভিভাবক-সন্তানের মতো। তিনি ফোন দিয়ে একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। অভিনয় নিয়ে প্রশংসা করেছেন। আবার এটাও বলেছেন, কোথায় আরও কাজ করার সুযোগ আছে। বিষয়টি আমার খুবই ভালো লেগেছে।’

রায়হান খানের সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক। কেন্দ্রীয় চরিত্রে আছেন নোভা-সিয়াম।
 
সেন্সর সনদ হাতে পাওয়ার পর নির্মাতা রনি ভৌমিক বলেন, ‘আনকাট ছাড়পত্র পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন  শুনে খুব ভালো লাগছে।’

‘মৃধা বনাম মৃধা’র মাধ্যমে পড় পর্দায় অভিষেক হচ্ছে নোভার। তিনি জানান, শিগগিরই ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন