১৪ ডিসেম্বরের যুদ্ধচিত্র উঠে এলো সাধনার পারফরম্যান্সে

বিনোদন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ২০:৫৭

বিজয়ের একবারে দ্বারপ্রান্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে এক রক্তক্ষয়ী যুদ্ধে অবতীর্ণ হয় মুক্তিবাহিনী ও পাকিস্তানি হানাদার।

শত্রুর শক্তিশালী প্রতিরক্ষা ভাঙার প্রচেষ্টার সময় শহীদ হন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। তার উদ্যোগেই মুক্তিবাহিনী ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি করে। যার ফলস্বরূপ মুক্তিবাহিনী প্রতিপক্ষকে পরাস্ত এবং ওই অঞ্চল শত্রুমুক্ত করে।

সেই যুদ্ধে শহীদ হন নাম না জানা আরও প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা। সেই ঘটনা নিয়েই নির্মাণ হয়েছে পারফরম্যান্স শো ‘মহানন্দা ৭১’। যা তৈরি করেছে ‘সাধনা’ (আ সেন্টার ফর দ্যা অ্যাডভান্সড অব সাউথ এশিয়ান কালচার)।

সংগঠনের সাধারণ সম্পাদক, নৃত্য গবেষক ও নৃত্যশিল্পী লুবনা মরিয়ম এর নির্দেশনা দিয়েছেন। মূলত সে সময়টাতে তিনি ওই অঞ্চলে আহত মুক্তিযোদ্ধাদের সেবাদানে কাজও করেছেন।

লুবনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখানে বেশ কিছু প্রশ্ন আমি তুলেছি। যার উত্তর কেউ দিতে পারেনি। আমি এখনও সন্ধান করি সেই দিনের সেই যুদ্ধে নাম না জানা শহীদ পরিবারকে।’

তিনি জানান, বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকারি উদ্যোগে ‘মহানন্দা ৭১’ নির্মাণ করা হয়। যার তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তবে কোনও এক অজানা কারণে এটি আর প্রকাশ করেনি তারা। তাই সাধনার ইউটিউব চ্যানেলে আজ (১৬ ডিসেম্বর) এটি অবমুক্ত হলো।

***ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

/এম/এমওএফ/
সম্পর্কিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বলে ভাইরাল এমপির বাবা বললেন, ‘ছেলে ভালো মানুষ’
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বলে ভাইরাল এমপির বাবা বললেন, ‘ছেলে ভালো মানুষ’
‘মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে’
‘মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে’
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ
স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বিনোদন বিভাগের সর্বশেষ
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
নিজেকে সুখী ঘোষণা করলেন সোনাক্ষী সিনহা
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘সামথিং বিগ’ নিয়ে আসছেন জাজের ‘ডানাকাটা’ পরী
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’
গোপনে বিয়ের পথে টেইলর সুইফট, পাত্র কে?
গোপনে বিয়ের পথে টেইলর সুইফট, পাত্র কে?