বাংলাদেশের সুবর্ণজয়ন্তী নিয়ে কঙ্গনার বিতর্কিত পোস্ট

বিনোদন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২১, ১৭:৫৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৯:০১

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী নিয়ে কঙ্গনার বিতর্কিত পোস্ট জাতি, ধর্ম, বর্ণ নিয়ে বরাবরই বিতর্কিত মন্তব্য করে নেট দুনিয়ায় আলোচনায় থাকেন বলিউড নায়িকা কঙ্গনা রনৌত। এবার সেটি করলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে ঘিরে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় আর্মিদের সঙ্গে দুটি ছবি শেয়ার করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরকে ‘পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়’ এবং ২০২১ সাল ভারতের বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করছে বলে উল্লেখ করেন!

কঙ্গনা লেখেন, ‘ইন্ডিয়ান আর্মড ফোর্সের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি স্যালুট।’ হ্যাসট্যাগে লিখেছেন- বিজয় দিবস, সোনালি বিজয়, অমৃত মহাউৎসব।

কঙ্গনার এমন বিতর্কিত পোস্টের বিপরীতে যখন নেটদুনিয়া কাঁপছিল ঠিক তখনই (১৬ ডিসেম্বর) ভারতের রাষ্ট্রপতি ঢাকায় সুবর্ণজয়ন্তীর নানা আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছিলেন।

বলিউড কঙ্গনার এমন পোস্টের বিপরীতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসছে ঢালিউড থেকেও। এরমধ্যে বেশ ক’জন চলচ্চিত্র নায়ক-নায়িকা কঙ্গনার পোস্টের নিচে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। যদিও কোনোটিরই প্রত্যুত্তর জানাননি কঙ্গনা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
রাহমানকে কঙ্গনা: ‌‘আপনার মতো বিদ্বেষপূর্ণ মানুষ দেখিনি’
এবার হলিউড মিশন...
এবার হলিউড মিশন...
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার শেষ সুযোগ
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
ফিরছে কঙ্গনা-মাধবন জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন