ব্যাংককে জেলের ভূমিকায় কণ্ঠশিল্পী মনির খান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯

নদীতে জাল নিক্ষেপ করে মাছ ধরাও যে একটা শিল্প, সেটিই আবার প্রমাণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। 

বাংলাদেশের কপোতাক্ষ নদ অববাহিকায় বেড়ে ওঠা এই শিল্পী এবার জেলের ভূমিকায় অবতীর্ণ হয়ে নেটিজেনদের চমকে দিলেন। তাও দেশে নয়, দূর ব্যাংককের গালফ অব থাইল্যান্ডে তিনি জাল ফেলে ধরলেন মাছ। 

যার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন সম্প্রতি (২২ ডিসেম্বর)। যেখানে বেশিরভাগ ভক্তের মন্তব্য এমন, ‘আপনার গান যেমন অসাধারণ, নদীতে জাল ফেলাটা আরও অসাধারণ।’

এদিকে পরবাসে এমন অভিজ্ঞতা প্রসঙ্গে মনির খানের ভাষ্য এমন, ‘আমি শুধু শিল্পী নই, তারই ছোট্ট প্রমাণ এটি। গত ১৬ ডিসেম্বর ব্যাংককে একটি শো ছিল আমার। শো শেষ করে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। এরমধ্যে গীতিকার লিটন শিকদার ভাই বললেন, গালফ অব থাইল্যান্ডে বিকাল ৩টা থেকে সন্ধ্যা নাগাদ প্রচুর মাছ পাওয়া যায়। এ কারণে শখের বশে জাল নিয়ে বের হই আমরা।’

স্মৃতিকাতর এই শিল্পী বলেন, ‘আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোটবেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি।’

/এমএম/
সম্পর্কিত
ফিরলেন প্লেব্যাকে...
ফিরলেন প্লেব্যাকে...
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
একসঙ্গে ১০ গান নিয়ে হাজির মনির খান
‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ‘সবসময় বলতেন, তার দুটি ছেলে উপল ও মনির’
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
দিলারা জামান-আরজুকে নিয়ে মিউজিক ভিডিও
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
দুই ভাইয়ের গান, রেকর্ডিংয়ের এক যুগ পর প্রকাশ
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
ঢাকার ৪১৬ বছর: চলচ্চিত্রের অর্ধশতাধিক গুণীজনকে সম্মাননা
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
চলচ্চিত্র ছাড়া মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে চিত্রায়িত করা সম্ভব নয়: ডিএসসিসি
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
‘হলিউড ওয়াক অব ফেম’-এ গেলেন সাফা কবির
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’