ছদ্মবেশে রাস্তায় মীর সাব্বির, করছেন সহযোগিতা! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২১, ১৯:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ২১:০৫

অশীতিপর এক বৃদ্ধ নেমে গেছেন ঢাকার ব্যস্ত রাস্তায়। সফেদ চুল, সঙ্গে দাঁড়ি। লোকজনকে মাঝরাস্তায় দেখে দৌড়ে চলে গেলেন।

জোরাজুরি করলেন, বোঝালেন- ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। এমনকি জানালেন, ফুটওভার ব্রিজ দিয়ে পার হলে মিলবে পুরস্কারও!

কে এই বৃদ্ধ? খানিকক্ষণ বাদেই মিললো তার পরিচয়। শুভ্র দাঁড়ি-গোঁফ খুলে ফেললেন! তাজ্জব বনে গেলেন পথচারী। কারণ বৃদ্ধ সেই ব্যক্তি মূলত অভিনেতা-নির্মাতা মীর সাব্বির।

আর এই পথচারীদের তিনি দিয়েছেন তার আসন্ন ছবি ‘রাত জাগা ফুল’র টিকিট।

মীর সাব্বির বললেন, ‘‘আমি চাইছিলাম, কিছু টিকিট মানুষদের উপহার হিসেবে দিতে। তাই এই সচেতনতার আশ্রয় নিয়েছি। ‘রাত জাগা ফুল’ মা, মাটি ও মানুষের ছবি। তাই সবাই থাকুক নিরাপদে।’’

বরং বলা যায়, এভাবেই ভিন্নধরনের এক প্রচারণা চালাচ্ছেন এই অভিনেতা। ‘রাত জাগা ফুল’র মাধ্যমেই পড় পর্দায় অভিষেক হবে তার। পরিচালনার পাশাপাশি ছবিটির কেন্দ্রীয় চরিত্রেও দেখা যাবে তাকে। এই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে আসবে আগামী ৩১ ডিসেম্বর। মীর সাব্বির ও তার টিম

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির সহকারী প্রযোজক হিসেবে আছে মীর সাব্বিরেরই প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে তিনি ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।

প্রচারণামূলক সেই ভিডিওটি:

/এম/
সম্পর্কিত
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প