এ সপ্তাহের ছবি

যেসব প্রেক্ষাগৃহে ফুটছে ‘রাত জাগা ফুল’

বিনোদন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০২১, ০০:২৭আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০১:০৯

বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে বছরের শেষ চলচ্চিত্র ‘রাত জাগা ফুল’। এর মাধ্যমেই চিত্রপরিচালক হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটছে অভিনেতা মীর সাব্বিরের।

তিনি জানান, এদিন সারাদেশের ২৮ প্রেক্ষাগৃহে একযোগে ফুটবে তার ‘রাত জাগা ফুল’।

 মীর সাব্বির বলেন, ‘এটি মা, মাটি ও মানুষের সিনেমা। এর গল্পে দর্শক সব ধরনের উপাদান পাবেন। দর্শক সিনেমাটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে আসার অনুরোধ করছি।’

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানের এ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মীর সাব্বির নিজেই।

এর সহকারী প্রযোজক হিসেবে আছে ফুলঝুড়ি মিডিয়া লিমিটেড। এতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, জান্নাতুল ফেরদৌস ঐশী, অপু, আবু হোরায়রা তানভীর প্রমুখ।
 
ঢাকার ভেতরে ‘রাত জাগা ফুল’ মুক্তি পাবে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার ও সনি স্কয়ার), ব্লকবাস্টার, শ্যামলী, মধুমিতা, আনন্দ, চিত্রামহল, গীত, নিউ গুলশান ও সেনা সিনেমায়।

ঢাকার বাইরে মুক্তি পাবে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সুগন্ধা (চট্টগ্রাম), বর্ষা (গাজীপুর), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), মনিহার (যশোর), চাঁদমহল (কাঁচপুর), সেনা অডিটোরিয়াম (সাভার), চন্দ্রিমা সিনেমা (জয়দেবপুর), চিত্রালী সিনেমা (খুলনা), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), নন্দিতা (সিলেট), বনলতা (ফরিদপুর), রাজ (কুলিয়ার চর) ও পূরবী (ময়মনসিংহ)।

/এম/এমএম/
সম্পর্কিত
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...
তাদের ‘মিলন হবে কতদিনে’
তাদের ‘মিলন হবে কতদিনে’
নীরবতা ভাঙলেন ঐশী
নীরবতা ভাঙলেন ঐশী
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে