প্রকাশ্যে ‘তালাশ’র ফার্স্টলুক

বিনোদন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৪:৫৮

একদল গান পাগল ছেলেমেয়ের জীবনের গল্প নিয়ে আদর আজাদ ও শবনম বুবলীকে জুটি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘তালাশ’।

আগামী ৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। এর আগে বুধবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এলো সিনেমাটির ফার্স্টলুক। যাতে আদর-বুবলীর ছবির মাঝে স্থান পেয়েছে সাদাত হোসাইনের গীতিকবিতার কয়েকটি লাইন- তুই অর্ধেক ব্যথা/ অর্ধেক ব্যথাহীন/ তুই বুকের ভেতর গাঁথা/ আস্ত সেফটিপিন।
 
‘তালাশ’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষিক্ত হবেন আদর আজাদ। এই সিনেমায় তিনি কণ্ঠশিল্পী সুমন চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‌‘রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। এমন একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। গত বছর সেপ্টেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসিতে টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

নির্মাতা সৈকত নাসির বলেন, ‘ফার্স্টলুক দিয়ে আমাদের প্রচারণা শুরু করলাম। ধারাবাহিকভাবে টিজার, ট্রেলার ও গানগুলো প্রকাশ করবো। চেষ্টা করবো দেশের বেশিরভাগ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার।’

এই নির্মাতা ‘তালাশ’ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘বর্ডার’। শুটিং চলছে ‘মাসুদ রানা’ ‘পাপ’ ও ‘ক্যাশ’ নামে আরও তিনটি ছবির।

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প