শুভর চমকানো লুক, এ কারণেই পাঁচ মাস চুল দেখাননি নায়ক!

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২২, ১৯:০৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:১৪

গত আগস্ট মাস থেকে চলতি জানুয়ারি- কখনোই খালি মাথায় সামনে আসেননি চিত্রনায়ক আরিফিন শুভ। এমনকি ‘বঙ্গবন্ধু’ লেখা টুপি পরে প্রকাশ্যে এসে সমালোচনার শিকার হলেও মাথা থেকে সরাননি কাপড়। খুলে বলেননি কারণও। অবশেষে জানা গেলো তার মাথা ঢেকে রাখার রহস্য। 

গত আগস্ট মাসে শুরু করেছিলেন ‘নূর’ ছবির দৃশ্যধারণ। মূলত এর লুকের প্রয়োজনে চুলটাকে একেবারে ছেঁটে ফেলা হয়েছিল তখন। সেটার দৃশ্যধারণ ও অন্যান্য কাজ চলায় গত পাঁচ মাস নিজেকে রহস্যাবৃত করে রেখেছিলেন এই চিত্রনায়ক।

আজ (১৩ জানুয়ারি) অবমুক্ত হয়েছে চলচ্চিত্রটির পোস্টার। যেখানে ‘নূর’র লুক দেখে বিস্মিত তার ভক্তরা।

বিধ্বস্ত আরিফিন শুভ একটি ছবি হাতে পাগলের মতো বসে আছেন। কদমছাঁট চুল আর মুখে রয়েছে অসংখ্য কাটাছেঁড়ার দাগ। প্রকাশিত পোস্টার

ছবিটি শুভ শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘এই যে তুমি পাশেই আছো কিন্তু আমার কাছে নাই, আমার মতো এমন জীবন কেউ কখনও বাঁচে নাই!’

এই বাক্য দুটোই ছবির মূল গল্পের আঁচ দিচ্ছে। সিনেমাটির গল্প রোমান্টিক-ট্র্যাজিক ঘরানার।

শাপলা মিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এর নির্বাহী প্রযোজক শুভ নিজেই। নায়ক বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শকেরা আমাকে আগে কখনও দেখিনি।’

এতে তার বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

/এম/এমওএফ/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প