মাহিয়া মাহির মাঝে সরকার!

বিনোদন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ১২:৩৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৫:৩৫

২০১২ সালে মুক্তি পায় ‘ভালোবাসার রঙ’। এর হাত ধরেই শারমিন নিপা হয়ে যান মাহিয়া মাহি। শুধু সিনে পাড়াই নয়, সর্বত্রই এই নামে এখন তার বিচরণ। 

তবে শনিবার (১৫ জানুয়ারি) থেকে তিনি আর শুধু ‘মাহিয়া মাহি’ নন। তার নামের মাঝে অবস্থান নিয়েছে সরকার! এরপর নামটি দাঁড়ালো, ‘মাহিয়া সরকার মাহি’।

কারণ, স্বামীর পদবিটা নিয়েছেন। জুড়ে দিয়েছেন সোশাল হ্যান্ডেলে। ফেসবুক প্রোফাইলে এ পরিবর্তন এনেছেন মাহি। নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে তোলা তিনটি ছবিও গতকাল পোস্ট করেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’

বিষয়টি মাহির কাছে জানতে চাইলে তিনি বলেন, ‌‘‘নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ পদবি যুক্ত করতে চাইছিলাম। অবশেষে সেটি হয়েছে। এজন্য শোকর করলাম।’’

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন মাহি। এরপর নিজেকে অনেকটাই বদলে ফেলেছেন। গিয়েছেন ওমরাহ করতে। এরপর একটি ফোন কল ফাঁস হওয়ার পর আরও বেশি পরিবারকেন্দ্রিক হয়েছেন এ নায়িকা।

তার ঘনিষ্ঠজনের মতে, মাহি এখন সন্তানসম্ভবাও। তবে বিষয়টি এখনই স্বীকার করছেন না তিনি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প