অসুস্থতা কাটিয়ে রিংকু আনলেন নতুন গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২২, ১১:৫০আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৩:০৩

আবারও গানে ফিরলেন বাউল, মরমি ও সুফি ঘরানার তরুণ গায়ক রিংকু। তবে তার আগে গত বছরটা এক বিভীষিকাময় সময় কাটিয়েছেন প্রতিযোগিতা থেকে উঠে আসা এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

২০২০ সালের ডিসেম্বরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ফিরে গিয়েছিলেন গ্রামে। গত আগস্টের শেষে আবার ঢাকায় ফেরেন। তখনই আস্তে আস্তে সম্পৃক্ত হতে থাকেন গানে। আর এবার এলো এ গায়কের নতুন কাজ ‘রঙিলা নৌকা’।

শাকির দেওয়ানের কথায় দেহতত্ত্বের এ গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজন আছেন অণু মোস্তাফিজ। জেজেআর মিউজিক স্টেশনের ব্যানারে গতকাল (২৪ জানুয়ারি) গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হয়েছে।

হাবিব মোস্তফার সুরে এর আগে ‘জিকির’ ও ‘মানবসেবা’ শিরোনামের দুটি গানে পাওয়া গিয়েছিল রিংকুকে। 

নতুন কাজটি প্রসঙ্গে রিংকু বলেন, ‘‘শ্রোতারা আমার কাছে যে ধরনের গান প্রত্যাশা করেন, ‘রঙিলা নৌকা’ তেমন একটি কাজ। এর বাণীর গভীরতা যেকোনও মানুষকে স্পর্শ করবে। সুরের ভেতরেও সহজাত একটি দোলা রয়েছে।’’

এদিকে রিংকু জানান, তিনি এখন বেশ ভালো আছেন, সুস্থ আছেন।

এ গায়ক এর আগে নিজের অসুস্থতা প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘দ্বিতীয়বারের মতো স্ট্রোক হয়েছিল। এরপর আমার ডান পা ও হাত প্যারালাইজড হয়ে যায়। তখন থেকে গ্রামেই ছিলাম। এখন পুরোপুরি আগের মতোই সক্রিয় হয়েছে হাত-পা।’

গান:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর