স্বাস্থ্যবিধি মেনে আসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’

বিনোদন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৭:৫৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৪৭

আবারও মুক্তির জন্য প্রস্তুতি শুরু করেছে অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। আর সেটি হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে। 

প্রতিষ্ঠানটির পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চায়, ‌‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের কাজ। গত বছর আমরা ভালোবাসা দিবসে এটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং উপভোগ করবেন।’’

প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চুর জীবনের শেষ সিনেমা হিসেবে তাকে বিশেষভাবে স্মরণ করেন আশিক রহমান। অপু ও বাপ্পি

দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই চলচ্চিত্রটি এর আগেও কয়েকবার মুক্তির জন্য চূড়ান্ত হয়েছিল। কিন্তু করোনার প্রকোপে তা পিছিয়ে যায়। ছবিতে বাপ্পি-অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। 

গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সংগীত পরিচালনায় আছেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন। আবহসংগীত করেছেন ইমন সাহা।

/এম/এমওএফ/
সম্পর্কিত
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
‘ফিল্ম ইন্ডাস্ট্রি ডাস্টবিনে পরিণত হয়েছে’
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
অপু বিশ্বাস বেছে নিলেন রুমিন ফারহানাকে!
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
শাকিব খান ও সাইবার বুলিং প্রসঙ্গে অকপট অপু
আদরকে নিয়ে ফিরছেন অপু!
আদরকে নিয়ে ফিরছেন অপু!
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর