এইচএসসি পাস করলেন চিত্রনায়িকা দীঘি

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯

বেশ ভালোভাবেই পাস করলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। আজ (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে তিনি পেয়েছেন জিপিএ-৩.৭৫ (এ মাইনাস)।

বিষয়টি নিশ্চিত করে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি ছাত্রী হিসেবে খুব একটা ভালো নই। তাই ফল নিয়ে আগে থেকে বড় আশা করিনি। যা পেয়েছি তাতেই খুশি।’

দীঘির বাবা অভিনেতা সুব্রত বলেন, ‘পেন্ডামিকের মধ্যে তো পড়াশোনা উঠেই গিয়েছিল। কোচিং, প্রাইভেটও নেই। কতক্ষণ আর বলে বলে পড়ানো যায়। তবে সে যা পেয়েছে তাতে আমি খুশি।’

রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এই চিত্রনায়িকা।

চলচ্চিত্রের শিশুশিল্পী হিসেবে অধিক পরিচিতি পেয়েছেন দীঘি। ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। তখনই চলচ্চিত্রে হয় তার অভিষেক। আজ থেকে ১৬ বছর আগে নিজের প্রথম সিনেমা ‘কাবুলিওয়ালা’য় অভিনয় করে দীঘি জিতে নেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

২০২১ সালে মুক্তি পেয়েছে নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ও এসেছে। এখন কাজ করছেন হাফ ডজন ছবিতে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন