এবার ঢাকার নুসরাতের বিপরীতে কলকাতার যশ

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪

নুসরাত ফারিয়া ও যশ গত দুটি বছর কলকাতার যশ দাসগুপ্ত ও নুসরাত জাহানকে নিয়ে বেশ তোলপাড় চলেছে ভারতীয় মিডিয়ায়। না, সিনে পর্দার কারণে নয়। পুরোটা হয়েছে তাদের ব্যক্তিগত সম্পর্ককে ঘিরে। সবশেষে জানা যায়, পর্দার সহকর্মী-নায়িকা নুসরাত জাহানকেই বিয়ে করেছেন যশ। আর তাদের ঘরেই এসেছে সন্তান।

মাঝে খানিক বিরতি নিয়ে আবারও নুসরাত ইস্যুতে সামনে এলেন যশ! তবে সেটা কলকাতার নুসরাত জাহান নয়, ঢাকার নুসরাত ফারিয়া। ব্যক্তিগত ঘটনা নয়, দুজনে পর্দা ভাগাভাগি করছেন এবার।

আর সে কারণে আবারও কলকাতার ছবিতে দেখা যাবে ফারিয়াকে। এ চিত্রনায়িকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সিনেমার নাম ‘রকস্টার’। এটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। আজ (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে এর শুটিং। সিনেমাটি প্রযোজনা করছে এসপি ইন্টারন্যাশনাল। তারা জানায়, ছবিটি ভারতে মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নুসরাত জানান, ছবিটি রোমান্টিক-থ্রিলার ঘরানার। দুই একদিনের মধ্যে তিনি ইউনিটের সঙ্গে যুক্ত হচ্ছেন। এর বেশি এখনই কিছু বলতে নারাজ। 

অন্যদিকে এই ছবির খবর প্রকাশের দুদিন আগেই নুসরাত ফারিয়া ফিরলেন অমিতাভ রেজার ইউনিট থেকে। একটা চুল ধোয়ার শ্যাম্পুর বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। 

উল্লেখ্য, নায়িকা নুসরাত ফারিয়ার অভিষেক হয়েছিল ২০১৫ সালের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে। যেখানে তার বিপরীতে ছিলেন কলকাতার নায়ক অঙ্কুশ হাজরা। এরপর কলকাতার ‘বিবাহ অভিযান’ ও ‌‘বিবাহ অভিযান-২’-এ কাজ করেন তিনি। 

ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে ‘শাহেনশাহ’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে। কয়েক বছরের বিরতি দিয়ে তিনি আবারও টলিউডের ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
ফারিয়া এবার বুঝেছেন, কে আপন কে পর!
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
ফারিয়ার ফেরা, ক্যামেরায় নয় মাইক্রোফোনে!
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প