ছাড়পত্র পেলো রাজ-পরীর প্রথম সিনেমা

বিনোদন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৩

সিনেমা হলে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেলো রাজ-পরী অভিনীত প্রথম ছবি ‘গুণিন’। যে ছবিটি করতে গিয়ে প্রেম-বিয়ে ও সন্তানের স্বাদ গ্রহণ করেন ঢাকাই ছবির আলোচিত এই জুটি।

ছবিটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। জানান, ২০ ফেব্রুয়ারি ছাড়পত্রটি হাতে পান। খুব দ্রুত প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এটি।
 
সিনেমার মুখ্য দুই চরিত্রে শরিফুল রাজ ও পরীমণিকে দেখা যাবে যথাক্রমে রমিজ ও রাবেয়া চরিত্রে। 

‘গুণিন’ সিনেমার নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। সেই সঙ্গে দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

একটি দৃশ্যে রাজ ও পরী গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকি অ্যাপে দর্শক দেখতে পারবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে।’

পরিচালক আরও বলেন, ‘এই সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে করা। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’ শুটিংয়ে গিয়াস উদ্দিন সেলিম

/এমএম/
সম্পর্কিত
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
অসুস্থ থাকায় মামলার জেরায় ৬ মাস সময় পেলেন পরীমণি
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
২২ বছর পর সিনেমায় ‘শাস্তি’
ফিরছেন পরীমণি
ফিরছেন পরীমণি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন