আফ্রিকায় সিংহ খোঁজার গল্প শোনাবেন মিথিলা-আইরা

সুধাময় সরকার
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪০

সিদ্ধান্তটা গতবছরই জানালেন অভিনেত্রী ও শিশু উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। তারই প্রতিফলন ঘটছে এবারের বই মেলাতেও। প্রকাশ হচ্ছে ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’।

লাইট অব হোপ (স্টল ১৯৫) প্রকাশ করছে অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এই বইটি।

মূলত এই বইটির প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) কলকাতার ‘মন্টু পাইলট’ ইউনিট থেকে ঢাকায় উড়ে এলেন মিথিলা।

এই সিরিজের প্রথম বই ‘তানজানিয়া দ্বীপে’র মতো এবারও থাকছে মা ও মেয়ের আফ্রিকা অভিযানের দারুণ এক গল্প। যেখানে উঠে আসবে দেশটির সাফারি পার্কে ঘুরে ঘুরে সিংহ খোঁজার রোমাঞ্চকর বর্ণনা।

মিথিলা জানান, এই সিরিজটি লেখার পরিকল্পনা করেছেন মূলত তার ও আইরার ভ্রমণের গল্পগুলো সবার সামনে তুলে ধরার জন্য। যেটি পড়ে বাচ্চারা যেমন মজা পাবেন, তেমনি অজানা দেশগুলো সম্পর্কেও জানতে পারবে। সঙ্গে মা-মেয়ের ভ্রমণের স্মৃতিটাও সংরক্ষিত হলো।

মিথিলা বলেন, ‘শিশুদের জন্য আগেও আমি বই লিখেছি। আমার পড়াশোনা ও কাজটাও হচ্ছে শিশুদের নিয়েই। তবে এই সিরিজটি আমার স্বপ্নের প্রজেক্ট। এটা অনেক দিনের ভাবনা, আইরা আর আমার ভ্রমণের গল্প নিয়ে বই প্রকাশের। যেন আমাদের গল্পগুলো অন্য সব মা-বাবা ও শিশুর সঙ্গে ভাগাভাগি করতে পারি। আমি বিশ্বাস করি আগামী অনেকগুলো মেলায় আমাদের ভ্রমণের এক একটি গল্প নিয়ে হাজির হতে পারবো।’

এবারের গল্পে আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে মিথিলা-আইরার অভিজ্ঞতার গল্প উঠে আসবে। মিথিলা বলেন, ‘ঐ সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় হচ্ছে সিংহ। পার্কে গেলেও সিংহ মামাকে সবাই দেখার সুযোগ পায় না। তো আমি আর আইরা সেই দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। সেটি বের করতে গিয়ে আমরা অনেক রকমের পশু-পাখির দেখা পেয়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। এই পুরো অভিযানটাই তুলে ধরেছি এবারের লেখায়। আমার বিশ্বাস ৪ থেকে ৮ বছরের শিশুরা এই গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে।’

‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে বলে জানান মিথিলা।

শিগগিরই কন্যা আইরাকে নিয়ে কলকাতায় ফিরে যাচ্ছেন এই অভিনেত্রী। কারণ, সেখানে জমে আছে মায়ের শুটিং, খুলে গেছে কন্যার ইশকুল।

/এমএম/
সম্পর্কিত
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
মিথিলার পাসপোর্টে এখনও সৃজিত!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
পর্দায় প্রথম ডক্টর মিথিলা!
তিনি এখন ড. মিথিলা
তিনি এখন ড. মিথিলা
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
মায়ের হাত ধরে মেয়ের অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন