হলিউডের পুরস্কার মঞ্চে জেলেনস্কিকে শ্রদ্ধা নিবেদন

জনি হক
০১ মার্চ ২০২২, ১৮:১৯আপডেট : ০১ মার্চ ২০২২, ১৯:২৮

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসে ইউক্রেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন হলিউড অভিনয় শিল্পীরা। রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে দেশটিকে সমর্থন জানিয়েছেন তারা। কারণ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাজনীতির ময়দানে যাওয়ার আগে বিনোদন দুনিয়ায় অবদান রেখেছেন।

২৮তম এসএজি অ্যাওয়ার্ডসে এইচবিও’র ‘সাকসেশন’ সেরা সম্মিলিত অভিনয়শিল্পী (ড্রামা সিরিজ) পুরস্কার জিতেছে। ট্রফি গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে সিরিজটির অভিনেতা ব্রায়ান কক্স বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একজন চমৎকার কৌতুক অভিনেতা ছিলেন। এজন্য তাকে সম্মান জানানো উচিত আমাদের। প্রেসিডেন্ট পদে তার দায়িত্ব পালন অসাধারণ ব্যাপার।’

‘দ্য আইস অব টেমি ফেই’ ছবির জন্য সেরা অভিনেত্রী হওয়া জেসিকা চ্যাস্টেইন পুরস্কার গ্রহণের পর বলেন, ‘ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করছেন, তাদের প্রতি সংহতি জানাই।’

‘সাকসেশন’ সিরিজের অভিনয়শিল্পী ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে শ্রদ্ধা নিবেদন করেন ইউক্রেনের পতাকার রঙ নীল-হলুদ পোশাক পরে এসএজি অ্যাওয়ার্ডসের লালগালিচায় হেঁটেছেন কোরিয়ান বংশোদ্ভূত আমেরিকান টিভি উপস্থাপক গ্রেটা লি।

ইউক্রেনিয়ান কমেডি সিরিজ ‘সারভেন্ট অব দ্য পিপল’-এ স্কুলের ইতিহাস বিষয়ক শিক্ষক চরিত্রে অভিনয় করেন ভলোদিমির জেলেনস্কি। সরকারের দুর্নীতির বিরুদ্ধে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর অপ্রত্যাশিতভাবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বনে যান। সিরিজটির গল্পের মতোই যেন ২০১৯ সালে অভিনেতা থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক হামলার পর শান্ত ও দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ভলোদিমির জেলেনস্কি। অনলাইনে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। তাই ২০০৬ সালে ইউক্রেনের ‘ড্যান্সিং উইথ দ্য স্টারস’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়াসহ জেলেনস্কির বিভিন্ন টিভি অনুষ্ঠানের ফুটেজ টুইটারে এখন ভাইরাল। 

এছাড়া হলিউডের অ্যানিমেটেড ছবি ‘প্যাডিংটন’ (২০১৪) এবং ‘প্যাডিংটন টু’র (২০১৭) ইউক্রেনিয়ান সংস্করণে প্যাডিংটন বিয়ার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন জেলেনস্কি। ব্রিটিশ অভিনেতা হিউ বনেভিলের এই তথ্য জানিয়ে লেখা টুইটও ভাইরাল। আবেগপ্রবণ জেসিকা চ্যাস্টেইন

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
কেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?
কী, কেন, কীভাবেকেন এত বিপজ্জনক রাশিয়ার ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র?
বিনোদন বিভাগের সর্বশেষ
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে