বুবলী এবার নেত্রী

বিনোদন রিপোর্ট
০৭ মার্চ ২০২২, ১৪:২৫আপডেট : ০৭ মার্চ ২০২২, ২০:১৭

আবারও নতুন ছবিতে চিত্রনায়িকা শবনম বুবলী। এবার তার ভূমিকাটা নেত্রীর। ছবির নাম ‘লোকাল’। এটি পরিচালনা করছেন সাইফ চন্দন। প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া। সম্প্রতি এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই চিত্রনায়িকা।

বিষয়টি নিশ্চিত করে সাইফ চন্দন বলেন, ‘‘কয়েকদিন আগে ‘লোকাল’র সঙ্গে বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা চেষ্টা করছি তার বিপরীতে নায়ককে চূড়ান্ত করার। আশা করছি, দুয়েকই দেশীয় জনপ্রিয় তারকাকে আমরা চুক্তিবদ্ধ করতে পারবো।’’

সিনেমাটির নাম ‘লোকাল’ রাখা ও বুবলীর ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, একটি মফস্বল এলাকার গল্প এতে দেখা যাবে। যেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। সে জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে। আর সেখানেই কিছু বাধা-বিপত্তি আসে। সেটার জন্য একসময় নেতৃত্বের প্রয়োজন হয়। বুবলী তখন এগিয়ে আসবেন। সাইফ ও বুবলী

এদিকে, এর আগে গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের ছবিতেও তাকে দেখা যাবে এক প্রতিবাদী নারীর চরিত্রে।

অন্যদিকে, বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর সিনেমা ‘টান’। এছাড়া তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় রয়েছে ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা।

/এম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প