আবার একসঙ্গে আদর-বুবলী, ‘তালাশ’ শেষে ‘লোকাল’

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৬:৪৩আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৪১

শবনম ইয়াসমিন বুবলী ও আদর আজাদ জুটির প্রথম সিনেমা ‘তালাশ’ রয়েছে মুক্তির মিছিলে। তার আগেই ফের জোট বাঁধলেন তারা। 

সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধছেন তারা। দুজনেই সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। তারই অংশ হিসেবে ফটোশুটেও অংশ নিয়েছেন আদর-বুবলী।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটা পলিটিক্যাল থ্রিলার ঘরানার গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না।’

আবার একসঙ্গে আদর-বুবলী, ‘তালাশ’ শেষে ‘লোকাল’ টাইগার মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এজন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে।

নির্মাতা জানান, চলতি মাসের ৯ তারিখ থেকে শুরু হবে শুটিং। এর চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক