দেশের সব টিভি চ্যানেলে আজ দীঘি-শান্তর ছবি

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০২২, ১১:৫৩আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৪:৫৮

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে দেশের প্রতিটি টিভি চ্যানেলে আজ (১৭ মার্চ) দেখানো হবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্র।

শামীম আহমেদ রনি ও সেলিম খান পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শান্ত খান ও প্রার্থনা ফারদিন দীঘি।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক নির্দেশনায় জানানো হয়, সরকারি এবং বেসরকারি সকল টিভি চ্যানেলে ১৭ মার্চ বাধ্যতামূলকভাবে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিনামূল্যে প্রদর্শন করতে হবে। অন্যদিকে, বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গে যোগাযোগ করলে তারাও জানায়, নির্দেশনা অনুযায়ী তারা তাদের সুবিধাজনক সময়ে ছবিটি প্রদর্শন করবে। 

এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা করেছেন পিংকি আক্তার। এখানে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান ও তার স্ত্রী হিসেবে রয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। দুটি বিশেষ চরিত্রে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও দিলারা জামান।

জাতির পিতার শৈশব, কৈশোরের আদর্শ নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত বছরের ৩০ মার্চ এর বিশেষ প্রদর্শনী হয়েছিল। এরপর ২ এপ্রিল এটি সারাদেশের প্রেক্ষাগৃহে আসে।

এরপর জুলাইতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ছবিটি দেখানোর নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

/এম/
সম্পর্কিত
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
সিনেমা ইন্ডাস্ট্রির অপ্রকাশিত গল্প নিয়ে সিনেমা!
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
উত্তর আমেরিকায় দারুণ সূচনা
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
মুক্তির ২৬তম দিনে ‘জংলি’র রেকর্ড!  
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
রবীন্দ্রনাথের গল্পে সিনেমা, প্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি   
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন