অস্কার ২০২২

ফ্যান ফেভারিট এবং অস্কারস চিয়ার মোমেন্ট কে জিতলো

বিনোদন ডেস্ক
২৯ মার্চ ২০২২, ০০:০৭আপডেট : ২৯ মার্চ ২০২২, ০০:৫৫

নতুন প্রজন্মের দর্শকদের আকৃষ্ট করতে এবং হলিউডের মূলধারার ব্যবসাসফল চলচ্চিত্রকে সম্মান জানাতে প্রথমবার চালু হলো ‘অস্কারস ফ্যান ফেভারিট’ (সেরা দর্শকপ্রিয় চলচ্চিত্র) এবং ‘অস্কারস চিয়ার মোমেন্ট’ (সেরা দর্শকপ্রিয় চলচ্চিত্র মুহূর্ত) স্বীকৃতি। অনলাইনে টুইটারে ও অস্কারের ওয়েবসাইটে চলচ্চিত্রপ্রেমীদের ভোটে এই দুটি শাখার বিজয়ী নির্বাচন হয়েছে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানিয়েছে, অস্কার ফ্যান ফেভারিট শাখায় বিজয়ী হয়েছে জ্যাক স্নাইডার পরিচালিত ‘আর্মি অব দ্য ডেড’। আয়োজকরা এটাকেই সেরা দর্শকপ্রিয় চলচ্চিত্র স্বীকৃতি দিয়েছে। এতে অভিনয় করেছেন ডেভ বাউতিস্তা, এলা পারনেল, আনা দে লা রেগেরা, থিও রসি, নোরা আরনেজেদের, বলিউড অভিনেত্রী হুমা কুরেশি।

তবে অস্কারস ফ্যান ফেভারিট বিজয়ী ছবি কোনও সোনালি মূর্তি পাবে না। এটি মূলত বোনাস শাখা। এতে মনোনীত অন্য ছবিগুলো হলো জন ওয়াটসের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (২০২১), লিন ম্যানুয়েল-মিরান্ডা পরিচালিত ‘টিক, টিক...বুম!’ অ্যান্ড্রু লেভিটাসের ‘মিনামাটা’, এবং কে ক্যানন পরিচালিত ‘সিন্ডেরেলা’।

অপর দিকে ‘অস্কারস চিয়ার মোমেন্ট’ খেতাব পেয়েছে জ্যাক স্নাইডার পরিচালিত ‘জাস্টিস লিগ’ (২০২১) ছবিতে সুপারহিরো দ্য ফ্ল্যাশের স্পিড ফোর্সে প্রবেশের দৃশ্যটি।

দ্বিতীয় হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ (২০২১) ছবিতে পুরনো দুই স্পাইডার-ম্যানের সঙ্গে নতুন বর্তমান স্পাইডার-ম্যানের একত্রিত হওয়ার দৃশ্য। তিন নম্বরে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ (২০১৯) ছবিতে থানোসের বিপক্ষে লড়তে সব অ্যাভেঞ্জারের সমবেত হওয়ার দৃশ্য।

চতুর্থ স্থান পেয়েছে ‘ড্রিমগার্লস’ (২০০৬) ছবিতে জেনিফার হাডসনের গান ‘অ্যান্ড আই অ্যাম টেলিং ইউ আই অ্যাম নট গোইং’। সবশেষে আছে ‘দ্য ম্যাট্রিক্স’ (১৯৯৯) ছবির নায়ক নিও বুলেট থেকে বাঁচতে দুই পায়ে ভর দিয়ে শরীরকে পেছনের দিকে ভাসিয়ে রাখার মুহূর্ত। গত ২৪ ফেব্রুয়ারি এই পাঁচ ফাইনালিস্টের নাম ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) ছিল অস্কারের মহাযজ্ঞ। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালক ছিলেন তিন জন নারী।

সর্বকালের সেরা ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম ‘দ্য গডফাদার’ মুক্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে অস্কার মঞ্চে। ছবিটির পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলা এবং দুই অভিনেতা আল পাচিনো ও রবার্ট ডি নিরো একসঙ্গে হাজির আসেন।

‘ইন মেমোরিয়াম’ আয়োজনে গত ১২ মাসে মারা যাওয়া চলচ্চিত্র জগতের গুণীদের স্মরণ করা হয়। নিজেদের মনোনীত গান গেয়ে শুনিয়েছেন সুপারস্টার বিয়ন্সে এবং বিলি আইলিশ। অ্যানিমেটেড ছবি ‘এনক্যান্টো’র সাড়াজাগানো গান ‘উই ডোন্ট টক অ্যাবাউট ব্রুনো’ প্রথমবার লাইভ পরিবেশন করেছেন কলম্বিয়ান অভিনেত্রী ক্যারোলিনা গাইতান, সংগীতশিল্পী মওরো কাস্তিও, আমেরিকান সংগীতশিল্পী আদাসা, অভিনেত্রী স্টেফানি বিয়েট্রিজ ও ডায়ান গুরেরা। তাদের সঙ্গে গলা মেলাতে যোগ দেন আমেরিকান গায়িকা বেকি জি ও পুয়ের্তোরিকান গায়ক লুই ফনসি।

অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে আনতে ২৩টি শাখার মধ্যে স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চলচ্চিত্র সম্পাদনা, রূপসজ্জা ও চুলসজ্জা, মৌলিক আবহ সংগীত, শিল্প নির্দেশনা এবং শব্দ শাখার পুরস্কার বিতরণ করা হয় মূল অনুষ্ঠান শুরুর আগে।

সবই ছিল পরিকল্পিত। তবে সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে উঠে ঘুষি মেরে তোলপাড় ফেলে দিয়েছেন অভিনেতা উইল স্মিথ। এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্ত বহু বছর ধরে আলোচনায় থেকে যাবে।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
হলিউড ছাড়ছে অস্কার, সম্প্রচার হবে ইউটিউবে!
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কার মঞ্চে যুদ্ধের বিরোধিতা, আলোচনায় স্প্যানিশ অভিনেতা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কারে ছক্কা হাঁকালো ডিক্যাপ্রিওর সিনেমা
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
অস্কার নিয়ে ভবিষ্যদ্বাণী, কে হাসবেন শেষ হাসি
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন