রেস্তোরাঁর জন্য মাহি বানাচ্ছেন মিষ্টি কুমড়ার ‘মেগুনি’!

বিনোদন রিপোর্ট
১০ এপ্রিল ২০২২, ১৩:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:২৫

গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে চিত্রনায়িকা মাহিয়া মাহির রেস্তোরাঁ ‘ফারিশতা’। পুরোপুরি চালু না হলেও রোজার প্রথম দিন থেকেই সীমিত পরিসরে বেচা-বিক্রি শুরু হয়। মাহি উপস্থিত থেকে রোজ ইফতার সামগ্রী তুলে দেন ক্রেতাদের হাতে।

এবার এই নায়িকা জানালেন, তাদের ইফতার মেন্যুতে যোগ হচ্ছে বিশেষ বেগুনি। যার নাম মেগুনি। যা তৈরি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে।  

রবিবার (১০ এপ্রিল) থেকে এটি তার রেস্তোরাঁয় পাওয়া যাবে। 

মাহি বলেন, ‘আমি খুব এক্সাইটেড নতুন আইটেম নিয়ে। মিষ্টি কুমড়া দিয়ে বানানো এটার নাম দিয়েছি মেগুনি। আমি ইনসপায়ার্ড হয়েছি মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। আমি রাজনীতি বুঝি না, কিন্তু তার কাজ আমার ভালো লাগে। তিনি বেগুনের ওপর চাপ কমাতে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে বলেছেন। এটা অসাধু ব্যবসায়ীদের জন্য মোক্ষম জবাব।’

তিনি আরও বলেন, ‘সে কারণে আমার ফারিশতার জন্য এটা তৈরি করছি। কিছু অসাধু ব্যবসায়ীরা রোজা এলেই বেগুনের দাম বাড়ায়। এতে আমরা বিপদে পড়ি। এবার তাদের আমরা বিপদে ফেলবো। বেগুনি খাবো না। মেগুনি খাবো। আপনারা আপনাদের বেগুন নিয়ে থাকেন।’

জানা যায়, মাহির রেস্টুরেন্টটি তিনটি ফ্লোর নিয়ে ছয় হাজার বর্গফুটের। যেখানে থাকবে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। 

এদিকে, মাহিয়া মাহি এই মুহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক