এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি: সামিনা চৌধুরী (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৬:৫৬আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪:২৬

প্রকাশ হলো কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর নতুন গান ‘একটুখানি কষ্ট দিতেও’। তারচেয়ে বড় খবর, এবারই প্রথম ওপার বাংলার অন্যতম সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সুরে গাইলেন ‘কবিতা পড়ার প্রহর’-খ্যাত এই শিল্পী।

গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেল। কথাগুলো এমন- একটুখানি কষ্ট দিতেও মন গহীনে বাধে/ তোমার মন খারাপের সন্ধ্যেবেলায় একজনই তো কাঁদে। নচিকেতার সুরে গানটির সংগীতায়োজন করেছেন রিদওয়ান নবী পঞ্চম।

এটি ১৩ এপ্রিল দুপুরে উন্মুক্ত হলো জুটি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘এই গানটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি। তাও বছর পাঁচেক তো হবেই। অবশেষে সেটি প্রকাশ হলো জেনে খুশি লাগছে। এটা রাসেলের (জুলফিকার রাসেল) অনেক শখের একটা গান। ও চেয়েছে আমাদের দু’জনকে দিয়ে একটা গান করাতে। খুবই সুন্দর কথার গান। সুন্দর সুর। এর আগে নচিকেতার সঙ্গে আমি একটি দ্বৈত গান গাইলেও, ওনার সুরে এটাই প্রথম। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

জুটি প্রোডাকশনের ব্যানারে গানটির একটি ভিডিও নির্মিত হলো। যাতে সামিনা চৌধুরী নিজেই হাজির হয়েছেন ক্যামেরার সামনে।

নচিকেতা, সামিনা চৌধুরী ও জুলফিকার রাসেল গানটি সুর করা প্রসঙ্গে নচিকেতা চক্রবর্তী বলেন, ‌‌‘সামিনা চৌধুরী অনেক গুণী ও জনপ্রিয় একজন শিল্পী। ওনার জন্য প্রথমবার সুর করেছি। চমৎকার গেয়েছেন। আর রাসেলের কথায় তো অসংখ্য গান করেছি আমি। ওর গীতিকবিতা সম্পর্কে নতুন করে বলার নেই। আশা করছি আমাদের নতুন গানটি সমাদৃত হবে।’

এদিকে গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘নারী শিল্পীদের মধ্যে সুমা (সামিনা চৌধুরী) আপা আমার সবচেয়ে পছন্দের। তার সঙ্গে অনেক গান করেছি। তবে এটাও স্বপ্ন দেখতাম, নচিদার (নচিকেতা) সুরে সামিনা আপার জন্য একটা গান করবো। কারণ, দুজনই আমার অসম্ভব পছন্দের মানুষ। অবশেষে সেই গানটি হলো। গানটি যে এতোটা মনোযোগ দিয়ে নচিদা সুর করবেন আর সোমা আপা গাইবেন, সেটা ধারণার বাইরে ছিলো।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
আসছে রায়হান রাফির ‘সুড়ঙ্গ-২’, ভয়ংকর রূপে ফিরছেন আফরান নিশো
কাঠগড়ায় ‘বনলতা সেন’
নির্মাতা-সমালোচক বাহাসকাঠগড়ায় ‘বনলতা সেন’
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
উদ্দেশ্য নিয়ে কাব্যিক ছবি বানাই না, কাব্যিক হয়ে উঠলে আনন্দ পাই: মেজবাউর রহমান সুমন
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক
বিশ্বকাপের মঞ্চে মেক্সিকান রেড লুকে দ্যুতি ছড়ালেন সালমা হায়েক