বরিশালে থাকতে হচ্ছে বুবলীকে

বিনোদন রিপোর্ট
২৩ মে ২০২২, ১২:৫৮আপডেট : ২৩ মে ২০২২, ১৬:৪৯

শাকিব-মোড়ক থেকে বেরিয়ে বুবলী ছুটছেন বাতাসের বেগে। ক্যারিয়ার উড়ছে আকাশের দিকে। প্রেক্ষাগৃহ হয়ে ওয়েব- সবখানে ভাঙছেন নিজেকে। পাচ্ছেন করতালি। সেই মাপে বেড়েছে শুটিং ব্যস্ততাও। ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, কক্সবাজার- ভ্রমণ করছেন নিয়মিত।

সেই সূত্রে এবার এই নায়িকাকে থামতে হচ্ছে বরিশালে। সেখানে থাকতে হচ্ছে টানা ১০ দিন। 

বুবলী জানান, ২০ মে থেকে বরিশালের বরগুনায় মহরতের মাধ্যমে শুরু হয়েছে ‘প্রেম পুরাণ’ ছবির শুটিং। চলবে আগামী ৩০ মে পর্যন্ত। 

বরিশালে থাকতে হচ্ছে বুবলীকে ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার ও মাসুদ মহিউদ্দিন। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান ও সাজ্জাদ।

প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানায়, বরিশালে প্রথম লটের শুটিং চলছে। এরপর ঢাকায় ফিরবে টিম।

এদিকে বুবলী অভিনীত ‘তালাশ’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে সম্প্রতি। যা প্রশংসিত হয়েছে অন্তর্জালে। সৈকত নাসির পরিচালিত এই ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে। অন্যদিকে গত ঈদে দেশের সর্বাধিক হলে মুক্তি পেয়েছে তার সর্বশেষ ছবি ‘বিদ্রোহী’। বরিশালে থাকতে হচ্ছে বুবলীকে

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প