পল্লবীর মতোই ঝুলন্ত দেহ উদ্ধার মডেল বিদিশার

বিনোদন ডেস্ক
২৬ মে ২০২২, ১২:৩৪আপডেট : ২৬ মে ২০২২, ১৬:৩২

দিন কয়েক আগেই টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র রহস্যমৃত্যু নিয়ে শোরগোল পড়ে যায় টলিপাড়ায়। গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় পল্লবীর ঝুলন্ত দেহ। সেই মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরেক মডেল-অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো নিজ ফ্ল্যাট থেকে।

বিদিশা দে মজুমদার। টলিউডের উঠতি মডেল। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার এক ফ্ল্যাটে। সেখান থেকেই বৃহস্পতিবার (২৬ মে) রাতে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও ষড়যন্ত্র, তা এখনও জানা যায়নি। তদন্তে নেমেছে নাগেরবাজার থানার পুলিশ।

অথচ এই বিদিশাই পল্লবীর এমন মৃত্যুতে ফেসবুকে প্রকাশ করেছেন শোক।

বিদিশার বয়স ২১ বছর। তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি হত্যা, তা পুলিশ তদন্ত করছে।
 
পুলিশ জানিয়েছে, বিদিশার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া ছিল। তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। বিদিশার দেহের পাশে পাওয়া গেছে একটি সুইসাইড নোটও।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
আমি সবাইকে বলি, একবার বাংলাদেশে যাও: আতিফ আসলাম
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন
সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে আলিয়া ভাটের সমর্থন