প্রধানমন্ত্রী কার্যালয়ের সচেতনতামূলক বিজ্ঞাপনে নিপুণ

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৪:৩৭আপডেট : ৩০ মে ২০২২, ১৮:৫৫

আবারও বিজ্ঞাপনে মডেল হলেন অভিনেত্রী নিপুণ আক্তার। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ শিল্পীকে দেখা যাবে একটি সচেতনতামূলক কাজে।

যা তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে। এটি করেছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। গত ২৯ মে মিরপুর দুই নম্বরে অবস্থিত ইউসেপ ক্যাম্পাসে এর চিত্রায়ণ হয়। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন বিপ্লব নামের একজন নির্মাতা। 

নিপুণ জানান, এমন কাজের অভিজ্ঞতা এবারই প্রথম। তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে। এতে আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে আছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে।’

জানা যায়, দ্রুত সম্পাদনা শেষে বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

এদিকে, নিপুণ চলতি বছর চিত্রনায়ক ইমনের সঙ্গে একটি ভোজ্যপণ্যের বিজ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি সিনেমা ও সংগঠন নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
আজীবনের জন্য নিষিদ্ধ নিপুণ  
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো নিপুণকে, লন্ডন যেতে পারেননি
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
নিপুণের ‘শাস্তি চেয়ে’ এফডিসিতে মিছিল
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান