১ কোটি ৩০ লাখ টাকার সিনে অনুদান পেলেন শাকিব-অপু

বিনোদন রিপোর্ট
১৫ জুন ২০২২, ১৫:১৭আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:৫৩

ঢালিউডের প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস আবারও একসঙ্গে শিরোনাম হলেন। কারণটা শিল্পী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। 

চলতি বছরের জন্য তাদের আবেদনকৃত দুটি সিনেমা এবার সরকারি অনুদান পেয়েছে। এরমধ্যে ‘লাল শাড়ি’ সিনেমার জন্য অপু বিশ্বাস পাচ্ছেন ৬৫ লাখ টাকা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। শাকিব খানও ‘মায়া’ সিনেমার জন্য একই পরিমাণ অর্থ অনুদান পাচ্ছেন। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

আজ (১৫ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এবার ৬০, ৬৫, ৭০ ও ৭৫ লাখ করে মোট ১৯ জনকে সিনেমা নির্মাণের জন্য অনুদান দেওয়া হয়েছে।

২০২১-২২ অর্থবছরের জন্য ১৯টি চলচ্চিত্রের মধ্যে ১০টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি ৬৫ লাখ টাকা করে। ৭০ লাখ করে পেয়েছে ৪টি চলচ্চিত্র। এবার সর্বোচ্চ ৭৫ লাখ পাচ্ছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অনুদান পেলেন যারা

/এম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?