ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি: জয়া

বিনোদন রিপোর্ট
১৮ জুন ২০২২, ১৪:১৭আপডেট : ১৮ জুন ২০২২, ১৫:১৫

সিলেট-সুনামগঞ্জ ডুবে যাচ্ছে বন্যায়, ভেসে যাচ্ছে স্রোতে। সড়ক তো বটেই, বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় গোটা দেশ থেকেই প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব অঞ্চলের মানুষ ও জীবন। বানভাসি মানুষের এই হাহাকার ছুঁয়েছে দুই বাংলার অভিনেত্রী জয়া আহসানের প্রাণবিক হৃদয়। 

জয়া বলেন, ‘সিলেট-সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’ 

জয়া আহসান এই দুর্যোগ মোকাবেলা করার লক্ষ্যে আহ্বান জানিয়েছেন সবার প্রতি। বলছেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি, সেই প্রচেষ্টা করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’

এদিকে জয়ার মন সিলেট অঞ্চলে বানভাসি মানুষ ও প্রাণীর কাছে পড়ে থাকলেও তিনি ব্যস্ত সময় পার করছেন জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য প্রভা চরিত্র নিয়ে। ২৪ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ঝরা পালক’। যেখানে কবি চরিত্রে অভিনয় করছেন কলকাতার রাজনীতিক-অভিনেতা ব্রাত্য বসু ও তার স্ত্রীর চরিত্রে জয়া আহসান।

/এমএম/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প