পুলিশও সাহায্য চায় এই ‘সুপার ভাবী’র কাছে!

বিনোদন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১২:২৭আপডেট : ৩০ জুন ২০২২, ১৬:৫৫

নাটক, সিনেমা, মডেলিং, নাচ- তিন দশক ধরে সবখানে যেন সমান ছন্দময় তারিন। এবার তার মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। অভিষিক্ত হচ্ছেন ওয়েব দুনিয়াতেও।

নাম ‘সুপার ভাবী’। প্রধান চরিত্র বা নাম ভূমিকায়ও থাকছেন তারিন। রাজধানীর উত্তরায় গত ছ’দিন ধরে চলছে টানা শুটিং। শেষ হওয়ার কথা ১ জুলাই। সাত পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। যা আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ঝাক্কাস-এ।

সিরিজে দেখা যাবে, সুপার ভাবী হিসেবেই এলাকাজুড়ে তারিনের পরিচিতি। হরেক সমস্যা নিয়ে লোকে আসে তার কাছে। কারও হয়তো কোনও জিনিষ খোয়া গেছে বা বিপদে পড়েছে কেউ—ডাক পড়বে তার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাঝেমধ্যে স্থানীয় থানা-পুলিশও তার শরণাপন্ন হয় বিভিন্ন মামলার তদন্তে সহযোগিতার জন্য!

সিরিজটি প্রসঙ্গে তারিন গণমাধ্যমে বলেন, ‘এই গল্পটা খুব শক্তিমান। শুটিং আয়োজনটা বড়। তাছাড়া অভিনয়ে নতুনত্ব আনা যায় এমন নাটক বা সিরিজই এখন আমাকে টানে।’

‘সুপার ভাবী’তে তারিন ছাড়াও অভিনয় করছেন সাজু খাদেম, সজল, সুষমা সরকারসহ অনেকে। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মহিউদ্দিন আহমেদ।

/এমএম/
সম্পর্কিত
ভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
এ সপ্তাহের ছবিভাষার মাসে প্রেক্ষাগৃহে ফিরলো মুক্তিযুদ্ধের দিন
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
আগস্টে আসছে ‘১৯৭১ সেই সব দিন’
প্রথম একসঙ্গে তারিন-ঈশিতা!
প্রথম একসঙ্গে তারিন-ঈশিতা!
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’
বিনোদন বিভাগের সর্বশেষ
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর অডিশন রাউন্ড অনুষ্ঠিত
‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন 
‘আই উইল অলওয়েজ লাভ ইউ’ গানের কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন 
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
কৃতির পোশাক বিতর্ক, এবার কঙ্গনাকে রাহুল গান্ধীর কড়া জবাব
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
ভারতের পতাকার বিধি লঙ্ঘনের অভিযোগে উর্বশী, আইনে কী বলা আছে
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান
শাহরুখের সঙ্গে পাঁচ সিনেমা থেকে বাদ পড়েন ঐশ্বরিয়া, নেপথ্যে সালমান খান