পড়শীর মুখে জটিল অস্ত্রোপচার

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৭:৪৯আপডেট : ০৭ জুলাই ২০২২, ২০:১৯

গান গাওয়া তো পরের কথা, গত প্রায় ১০ দিন ধরে পুরোপুরি কথাও বলতে পারছেন না গায়িকা পড়শী! কারণ, গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মুখের ভেতর জটিল অস্ত্রোপচার হয়। বিষয়টি জানালেন পড়শীর মা।

অস্ত্রোপচারের পর থেকে পড়শী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন। কথা বলছেন মৃদুস্বরে, গাইছেন না গান।

পড়শীর মা বলেন, ‘ও ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল অনেক দিন ধরে। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। এটি বেশ জটিল অপারেশন ছিল। এজন্য অপারেশন টেবিলে তিনঘণ্টা থাকতে হয়েছে পড়শীকে। মুখের ভেতরে অনেক সেলাই করা হয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব আস্তে করে কথা বলতে হয়। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরতে পারে।’

এদিকে গানের বাইরে অভিনয়েও প্রায় সময় চমকে দেন পড়শী। সেই সূত্রে এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
ভালোবাসা দিবসের নাটকে তৌসিফ ও পড়শী
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
হকিস্টিক হাতে পড়শীর ‘কথা একটাই’
কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
মামানামা- আউট অব দ্য বক্স কেমন চলছে গায়িকা পড়শীর নায়িকা জীবন (ভিডিও)
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
‘পরাণ’ সিনেমার সূত্র ধরে নাটক ‘মনজুড়ে’!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ