ঈদে অন্যরূপে সিঁথি সাহা (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৯ জুলাই ২০২২, ১৭:১৫আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৯:০৫

এই ঈদে একেবারে অন্যরূপে হাজির হলেন সুকণ্ঠী সিঁথি সাহা। কণ্ঠে তুললেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‌ধর্মীয় গান ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’।

এখানেই শেষ নয়, গানটির শেষাংশে তিনি যুক্ত করেছেন টার্কিশ ফোক গান ‘কাটিবিম’-এর দুটি লাইন। পুরো গানটির সংগীতায়োজন আর ভিডিও সাজানো হয়েছেন টার্কিশ আদলে। গানচিত্রটি অন্তর্জালে উন্মুক্ত হলো ৮ জুলাই রাতে। যার রেশ ধরে মিলছে দারুণ সাড়া। 

ফিউশন গানচিত্রটির সংগীতায়োজন করেছেন জিএম জন। আর ভিডিও নির্মাণ করেছেন সাকীব নিলয়। ভিডিওতে সিঁথির সঙ্গে টার্কিশ গেটআপে দেখা গেছে মিউজিশিয়ান জন, শুভ ও হাসানকে।

সিঁথি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবীজিকে নিয়ে জাতীয় কবির শানে গজলে অংশ হতে পারলাম। এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই কাজটি করার পেছনে আমার অন্যরকম একটা ইচ্ছা ছিল। সেটি হলো মুসলিম বন্ধুদের ঈদ উৎসবের সঙ্গে নিজেকে একাত্ম করা। আমি মনে করি, এই গানটি সকল ধর্মের সকল মানুষের প্রতি বন্ধুত্ব আর মানবিকতার বার্তা পৌঁছে দেবে।’ 

সিঁথি সাহা সর্বশেষ চমক দেখান তামিল সুপারহিট ছবি ‘পুষ্পা’র বাংলা ভার্সনে গান গেয়ে। তার প্রত্যাশা এ বছর মোট ছয়টি মৌলিক গান প্রকাশ করার। 

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান