যে কারণে এমন বেশভূষায় এফডিসিতে সাকিব

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২২, ১৮:২০আপডেট : ২৪ জুলাই ২০২২, ২১:২৮

মাঠের সবুজ গালিচা পেরিয়ে গ্যালারিতে আছড়ে পড়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ওভার বাউন্ডারি। বলের ঘূর্ণিতে ছত্রভঙ্গ হয় উইকেট।

এ তারকাকে ব্যাট আর বল হাতেই বেশি দেখা যায়। আর স্থানটা হয়ে থাকে স্টেডিয়াম। তবে দেশের এক নম্বর তারকাকে এখন পাওয়া যাচ্ছে লাইট-ক্যামেরার বিএফডিসিতে। 

হাতে নেই বল কিংবা ব্যাট। বরং ক্রিকেটীয় বেশভূষা ঝেরে ফেলে পরলেন অদ্ভুত এক যুবকের পোশাক। যেখানে মাথাভর্তি ঝাঁকড়া চুল, নাকের নিচে চিরল গোঁফ আর আস্তিন গোটানো শার্ট! দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। 

জানা যায়, বিজ্ঞাপনের শুটিং করতেই তার এফডিসিতে আসা। অংশ নিয়েছেন এক মোবাইল ফোন অপারেটরের শুটিংয়ে। যার শুভেচ্ছাদূতও তিনি। তাদের অ্যাপেরই বিজ্ঞাপনচিত্রের শুটিং হচ্ছে।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন আদনান আল রাজীব। তার মুঠোফোনে যোগাযোগ করলেও সাড়া দেননি তিনি। তবে এফডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, শুটিংটির কাজ সারা দিন ধরেই চলছে। আগামীকালের জন্যও বুকিং রাখা হয়েছে ফ্লোরটি।

এদিকে, মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংকের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সাকিব আল হাসান। তার দাবি, চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ব্যবহার করেছে প্রতিষ্ঠান দুটি।

/এম/এমওএফ/
সম্পর্কিত
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
লঙ্কা প্রিমিয়ার লিগে কোন দলে খেলবেন সাকিব?
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
রামিসার হত্যাকারির দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
শেয়ারবাজার কারসাজিসাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো
বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রত্যাশা সাকিবের
বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রত্যাশা সাকিবের
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন