রোজ ২৬টি শো, প্রথম দুই দিনের টিকিট ‘হাওয়া’!

বিনোদন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৬:১২আপডেট : ২৭ জুলাই ২০২২, ২১:৪৫

আগামী ২৯ জুলাই সারা দেশে মুক্তি পাচ্ছে মেজবাউর রহমান সুমনের প্রথম চলচ্চিত্র ‌‘হাওয়া’। মুক্তির আগেই বড় ধরনের চমকের খবর এলো। দেশের সবচেয়ে বেশি লগ্নি ফেরত আসা সিনেমা চেইন স্টার সিনেপ্লেক্স জানাচ্ছে, রোজ তারা ২৬টি শো পরিচালনা করবে সিনেমাটির। প্রথম সপ্তাহে সর্বাধিক শোয়ের রেকর্ডও এটি, জানালো প্রতিষ্ঠানটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘বাংলা ছবির দিন শেষ- এ কথাটা এবার মিথ্যা প্রমাণিত হয়েছে। ঈদের দিন থেকে টানা আমাদের বেশিরভাগ শো হাউজফুল যাচ্ছে। এর পাশাপাশি এবার ‘হাওয়া’ আসছে। মূলত দর্শকের অগ্রিম টিকিট কেনার আগ্রহ ও চাপ অনুভব করেই আমরা রোজ ২৬টি করে শো প্রথম দিন থেকে দেখাবো। এরমধ্যে ছবিটির প্রথম দুই দিনের টিকিট সোল্ড-আউট। অন্যদিকে, ‘পরাণ’র ১৬টি ও ‘দিন দ্য ডে’ ৪টি করে শো চলবে।’’

স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় চলবে ‘হাওয়া’। এর আগে কোনও সিনেমাই প্রতিষ্ঠানটির প্রথম দিন থেকে এত শো নিয়ে যাত্রা করেনি। 

অন্যদিকে, দেশের মোট ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। যার বেশিরভাগই শো চলবে ঢাকা, চট্টগ্রাম, বগুড়ার অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে। এ ছবির মাধ্যমে উদ্বোধন হবে সিলেটের প্রথম মাল্টিপ্লেক্স সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্সের।

হল লিস্ট প্রসঙ্গত, ‘হাওয়া’ প্রথম থেকেই আলোচনায় আছে। এরমধ্যে সবচেয়ে প্রশংসিত হয়েছে হাশিম মাহমুদের কথা ও সুরের গান ‘সাদা সাদা কালা কালা’র জন্য। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প