‘হাওয়া’র চাপে নামিয়ে দেওয়া হলো ‘দিন দ্য ডে’

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৯:২৮আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪:২৮

সাধারণত সপ্তাহ ঘুরলে পাল্টে যায় সিনেমার শিডিউল। পুরনোকে সরিয়ে আসে নতুন ছবি। তবে ব্যতিক্রমও ঘটে। এবারের ঈদের সিনেমা ‘দিন: দ্য ডে’ নামিয়ে দিয়ে মাঝপথেই পর্দায় ওঠানো হলো ‘হাওয়া’! ঘটনাটা ঘটেছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস-এ। 

বিষয়টি স্বীকারও করেছেন তারা। ৩১ জুলাই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘হাওয়া’ সিনেমার জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের হলে। তাই আমাদের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ‘দিন: দ্য ডে’র শো বন্ধ থাকবে।

সঙ্গে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও ঘোষণা দেওয়া হয়, ‘হাওয়া’র জনসমাগম বেশি হওয়ার কারণে আমরা ৩টা স্পেশাল শো বাড়িয়ে দিয়েছি আমাদের হলে। তাই আমাদের ‘থর লাভ অ্যান্ড থান্ডার’ সিনেমাটাও আপাতত চালানো হবে না। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনেমাটি প্রদর্শন বন্ধ থাকবে।

গেলো শুক্রবার (২৯ জুলাই) দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল ছবিটি। যার মূলে ছিল ‘সাদা সাদা কালা কালা’ গানটি। মুক্তির পর দিনকে দিন এর দর্শক চাহিদা বাড়তে থাকে। আর সে হাওয়ার চাপে নেমে গেলো ঢালিউড ও হলিউডের দুই আলোচিত ছবি।

‘হাওয়া’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি প্রমুখ।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
আদম-হাওয়ার আখ্যান নিয়ে সিনেমা ‘রইদ’!
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প