এবার প্রিয়াঙ্কাকে চান বিয়ার গ্রিলস

বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৪:০০আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৪:০০

জলে জঙ্গলেই বিয়ার গ্রিলসের কর্মকাণ্ড। নানা রকম অতিমানবীয় কাজ দিয়ে ভড়কে দেন দর্শকদের। মাঝের মধ্যে অতিথিদের নিয়েও চলে যান গহীন জঙ্গলে। 

সেই দলে পশ্চিমারা তো বটেই গিয়েছেন ভারতীয়রা। ভিকি কৌশল থেকে অক্ষয় কুমার, রণবীর সিং এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন সেই তালিকায়। এবার ফের এক ভারতীয় তারকার অপেক্ষায় রয়েছেন বিয়ার, কে তিনি?

তার অ্যাডভেঞ্চার অনুষ্ঠানে সবসময় পুরুষদেরই দেখা গেছে। কিন্তু এবার বিয়ারের ইচ্ছে নারী তারকাকে নিতে চান। এক সাক্ষাৎকারে সে কথাও জানিয়েছেন। আর পছন্দের তালিকার এক নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্লকে নিয়ে অভিযানে যেতে চান বিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রিয়াঙ্কা যদি আমার দলে যোগ দেয় তবে আলাদাই আনন্দ হবে। ওর স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলাম, অসাধারণ মানুষ। সকলেই প্রিয়াঙ্কাকে পছন্দ করেন, এবং ওর গল্প শুনতেও ভালোবাসবেন।’

কিছুদিন আগেই রণবীর সিংকে সঙ্গে নিয়ে জঙ্গলে গিয়েছিলেন বিয়ার। এমনকি এ তারকা বিয়ারকে জড়িয়ে ধরে চুমু খাওয়া নিয়েও বিতর্ক কম হয়নি। বিয়ার বলেন, ‘জীবনের আসল উদ্দেশ্যেই হল বেচেঁ থাকার রসদ খুঁজে নেওয়া। মন থেকে ভাল থাকা এবং নিত্যনতুন রাস্তা খোঁজা খুব দরকার। এই সমস্ত গুণ রণবীরের মধ্যে রয়েছে।’

আর এ কারণেই হয়তো জঙ্গলে তার অভিযান। যা নিয়ে তৈরি হয় টিভি শো।

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
পর্দায় মারমুখো প্রিয়াঙ্কা, লালগালিচায় চুম্বন মুগ্ধতা
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
হেড অব স্টেট: প্রিয়াঙ্কা বন্দনায় মাধবন   
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
‘যা কিছু স্ক্রল করছেন, তার সবটুকু বিশ্বাস করবেন না’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প