অস্ত্রের লাইসেন্স পেলেন সালমান

বিনোদন ডেস্ক
০১ আগস্ট ২০২২, ১৭:০৫আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৭:০৭

সপ্তাহখানেক আগেই বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন বলিউড তারকা সালমান খান। অবশেষে সেটা পেলেন ‘দাবাং’-খ্যাত এ তারকা। 

এই নাটকের কাছে ক্রমাগত আসছিল প্রাণনাশের হুমকি। আর সে কারণেই মুম্বাইয়ে পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে লাইসেন্সের জন্য আবেদন করেন তিনি। পরে তা মঞ্জুর করা হয়। বিষয়টি নিয়ে আজ (১ আগস্ট) একাধিক ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

শুধু অস্ত্র নিয়ে থেমে থাকছেন না এই তারকা। তার বাড়ি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বাংলোর ভেতরেও কড়া নিরাপত্তা। শুধু তাই নয়, গত সপ্তাহেই খবর মিলেছিল নিজের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়িটির ভোলবদল করিয়েছেন সালমান। বাইরে থেকে দেখে বোঝা না গেলেও গাড়িতে নতুন কাঁচ লাগান তিনি। যা বুলেটপ্রুফ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে খবর, হুমকি পাওয়ার পর থেকেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন সালমান। তাই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, জুন মাসে হুমকি চিঠি পান সালমান খান। যা আসে মর্নিং ওয়াক করার সময়। যেখানে তাকে ও তার বাবাকে খুনের হুমকি দেওয়া হয়। এমনকি, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এক জেরায় মেনেও নেন সালমানকে মারতে এর আগে শার্প শুটার পাঠিয়েছিলেন। ৪ লাখের রাইফেলও কিনেছিলেন ২০১৮ সালে। তবে সেই পরিকল্পনা ব্যর্থ হয়। 

লরেন্স পুলিশকে সেই সময় জানিয়েছিলেন, কৃষ্ণসায়র হরিণকে দেবতা হিসেবে পূজা করে বিষ্ণোই সম্প্রদায়। আর তাকে হত্যা করেছেন সালমান।

প্রসঙ্গত, এই হরিণ হত্যা মামলায় ২০১৮ সালে আদালতের তরফে সালমানকে পাঁচ বছরের শাস্তি ঘোষণা করা হয়েছিল। রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন সালমান। সেই সময়তেই সেই খুনের ছক কষা হয়েছিল। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এম/
সম্পর্কিত
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
ভেন্টিলেটরে সেলিম খান, যা জানালেন চিকিৎসক
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
বাবার পরামর্শ শোনেননি, অনুতপ্ত সালমান!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সালমানের ব্যালকনিতে কেন বুলেটপ্রুফ গ্লাস!
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
সামনে এলো সালমানের নতুন সিনেমার ফার্স্টলুক
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প