তিন নায়কের বিপরীতে মাহি

বিনোদন রিপোর্ট
২০ আগস্ট ২০২২, ১৯:১২আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৩:৩৯

২০২১ সালের শুরুর দিকে শুটিং হয়েছিল ‌‘লাইভ’ নামের ছবির। করোনার মধ্যে অনেকটা নীরবেই এর কাজ হয়। 

সিনেমাটি এবার মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর এটি পর্দায় আসবে।

ছবিটিতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার। 

শুক্রবার (১৯ আগস্ট) এসেছে টিজার। 

সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, ‌‌‘গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে।’

শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের। 

টিজারে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। ছবিতে আরও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

/এম/এমএম/
সম্পর্কিত
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
সংসার ও সিনেমা নিয়ে কেন এমন করছেন মাহি!
নায়কহীন নায়িকা!
নায়কহীন নায়িকা!
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
বিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ তারকারা 
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
আম বিক্রেতা সানী, বিদায় নিলেন মাহি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প