তিন খানকে নেওয়ার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন শাহরুখ

বিনোদন ডেস্ক
২৮ আগস্ট ২০২২, ১৪:১৮ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৬:০৭

বলিউডের নামজাদা তিন খান- আমির, শাহরুখ ও সালমান। অনেক দিন ধরেই তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। তবে সেটা আর হয়ে উঠছে না। 

বড় বাজেটের ছবিতেও তাদের এক করাটা কঠিন হয়ে পড়েছে। এটার অন্যতম কারণ তাদের পারিশ্রমিক। 

সে বিষয়টি এবার ইঙ্গিতে বললের শাহরুখ খান। মুম্বাইয়ে একটি শোতে  প্রশ্ন করে বসেন কিং খানের এক ভক্ত। তিনি জানতে চান, তিন খান- আমির, শাহরুখ ও সালমানকে একসঙ্গে কবে দেখা যাবে? তখনই মজার ছলে উত্তর দেন শাহরুখ। তার ভাষ্য, ‘প্রযোজক ও পরিচালকদের আমাদের তিন জনকে একসঙ্গে ছবিতে নেওয়ার সামর্থ্য থাকলে অবশ্যই কাজ করবো। আর আমাদের তিন জনেরই তিন রকমের কাজের অভ্যাস এবং নানা চাহিদা। সেগুলো সহ্য করতে পারলেই কাজ করবো আমরা।’

এই তিন তারকাকে এক ফ্রেমে না হলেও একসঙ্গে দেখা গেছে দুজনকে। আমির-সালমানকে একই ছবিতে দেখেছে দর্শক। আবার অন্যদিকে শাহরুখ-সালমানও অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সর্বশেষ আমিরের ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে কিং খানকে দর্শক দেখেছেন ক্যামিও চরিত্রে।

সূত্র: এনডিটিভি

/এম/এমওএফ/
সম্পর্কিত
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখের জন্মদিনে বড় চমক, সামনে এলো নতুন খবর
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
শাহরুখকে কী উপদেশ দিয়েছিলেন নানা পাটেকর, জানালেন নিজেই
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বড় ধামাকায় ফিরছেন শাহরুখ-কারিনা জুটি
বিনোদন বিভাগের সর্বশেষ
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
আদালতে কৃতি শ্যানন, কী বললো দিল্লি হাইকোর্ট
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপে নেহা ধুপিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া
বিতর্কের পর সাহসী লুকে ফারিয়া