ফের গুঞ্জন, মার্ভেল ইউনিভার্সে শাহরুখ!

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১৭:৪১আপডেট : ০১ মে ২০২৫, ১৩:৫৫

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে অনেকবারই গুঞ্জন শোনা গেছে, তিনি অভিনয় করতে চলেছেন হলিউডের সিনেমায়। তবে সেই গুঞ্জন এখন পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি। শাহরুখ ভক্তরা অবশ্য সবসময় চান, তিনি বলিউডের আঙিনা থেকে হলিউডে নিজের প্রতিভার স্বাক্ষর রাখুন। তবে ঐ যে, ব্যাটে-বলে মেলা ভার!

তবে এবার সম্ভবত শাহরুখকে দেখা যেতে পারে হলিউডের সিনেমায়। শোনা যাচ্ছে, কিং খান নাকি মার্ভেল স্টুডিওর সঙ্গে এক সম্ভাব্য চরিত্র নিয়ে প্রাথমিক কথাবার্তা বলছেন। এমন খবর সামনে আসতেই বলিউড থেকে হলিউড, সর্বত্র আলোচনা শুরু হয়েছে। ভক্তদের মনে একটাই প্রশ্ন, এবার কি তবে শাহরুখ মার্ভেলের সুপারহিরো? শাহরুখ খান কারণ, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে তার যোগদান নিয়ে জল্পনা-কল্পনা ক্রমশ বাড়ছে। কিন্তু কীভাবে এল এই আলোচনা?

সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এর একটি জনপ্রিয় অ্যাকাউন্ট ‘MarvelLeaks22’ একটি ছবি পোস্ট করে দাবি করে, শাহরুখ খান মার্ভেল স্টুডিওর সঙ্গে আলোচনায় রয়েছেন। ছবির সঙ্গে সরাসরি কিছু লেখা না থাকলেও, কিছুক্ষণের জন্য একটি পোস্টে লেখা ছিল, ‘NEWS/RUMOUR: শাহরুখ খান নাকি মার্ভেলের সঙ্গে ভবিষ্যতের একটি প্রজেক্ট নিয়ে আলোচনা করছেন।’

অবশ্য, পরে পোস্টটি ডিলেট করা হয়। কিন্তু শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা এতটুকুও কমেনি

এই গুঞ্জনে এর আগে নতুন মাত্রা যোগ করেছিলেন অ্যান্থনি ম্যাকি, যিনি এখন মার্ভেলের নতুন ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদি বলিউড থেকে কাউকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স’-এ নিতে হয়, তাহলে আমার পছন্দ একজনই, তিনি শাহরুখ খান। উনি এক কথায় অসাধারণ।’ শাহরুখ খান শুধু তাই নয়, ২০১৮ সালে মার্ভেলের ক্রিয়েটিভ ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট স্টিফেন ওয়াকার জানিয়েছিলেন, শাহরুখকে তিনি মার্ভেলের ছবিতে দেখতে চান।

এদিকে ২০২৩ সালে ‘দ্য মার্ভেলস’ সিনেমার পরিচালক নিয়া ডিকস্টাও শাহরুখের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘শাহরুখ খান একজন কিংবদন্তি। তাই না?’

বলা প্রয়োজন, ২০০৮ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের আগে, শাহরুখ বলেছিলেন যে, তিনি পশ্চিমা চলচ্চিত্রের জন্য যথেষ্ট প্রতিভাবান নন। তিনি এটাও বলেছিলেন যে, তিনি কুংফু এবং সালসা জানেন না এবং তিনি যথেষ্ট লম্বাও নন। শাহরুখ খান এমনকি তিনি বলেছিলেন যে, বলিউডে একজন অভিনেতা হিসেবে তিনি যে ধরণের অভ্যর্থনা পেয়েছেন, তাতে তিনি বিস্মিত, কৃতজ্ঞ।

উল্লেখ্য, শাহরুখকে শেষ দেখা গিয়েছিল ডানকি (২০২৩) ছবিতে, ভিকি কৌশল, তাপসী পান্নু, অনিল গ্রোভার এবং বিশু কৌশলের সাথে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

/সিবি/
সম্পর্কিত
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
কলকাতায় এক মঞ্চে মেসি-শাহরুখ
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
বিতর্ক তুঙ্গে: কে কাকে কপি করলেন!
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন!
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন